শূন্যস্থান পূরণ অংশ-১৫প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১১ ১. বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি — ভাবে পড়ে।উত্তর: বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে।২. মেরু অঞ্চলে প্রায় নয় মাস — ঢাকা থাকে।উত্তর: মেরু অঞ্চলে প্রায় নয় মাস বরফ ঢাকা থাকে।৩. বিষুবীয় অঞ্চলে আবহাওয়া সর্বাপেক্ষা— ও —থাকে।উত্তর: বিষুবীয় অঞ্চলের আবহাওয়া সর্বাপেক্ষা উষ্ণ ও আর্দ্র থাকে।৪. কোনো এলাকায় বৃষ্টিপাত হবে কি না তা জানতে হলে বায়ুতে — পরিমাণ ও বায়ুর — জানা দরকার।উত্তর: কোনো এলাকায় বৃষ্টিপাত হবে কি না তা জানতে হলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ও বায়ুর তাপমাত্রা জানা দরকার।৫. কোনো অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধারাকে — বলে।উত্তর: কোনো অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধারাকে জলবায়ু বলে।৬. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে — কমে যায়।উত্তর: বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।৭. বেশি তাপের ফলে বায়ুর — এবং কম তাপের ফলে — সৃষ্টি হয়।উত্তর: বেশি তাপের ফলে বায়ুর নিম্নচাপ এবং কমতাপের ফলে উচ্চচাপ সৃষ্টি হয়।৮. বায়ু প্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে — বলে।উত্তর: বায়ু প্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে ঝড় বলে।৯। আবহাওয়ার পরিবর্তন — ঘটতে পারে।উত্তর: আবহাওয়ার পরিবর্তন দিনে দিনে ঘটতে পারে।১০। জলবায়ু পরিবর্তন হতে — লেগে যায়।উত্তর: জলবায়ু পরিবর্তন হতে অনেক বছর লেগে যায়।১১। — সাহায্যে বায়ুচাপ মাপা হয়।উত্তর: ব্যারোমিটারের সাহায্যে বায়ুচাপ মাপা হয়।১২। পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সব সময় — সমান থাকে না।উত্তর: পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে না।১৩। যেখানে — বেশি, সেখানে বৃষ্টিপাত বেশি হয়।উত্তর: যেখানে বনভূমি বেশি, সেখানে বৃষ্টিপাত বেশি হয়। অধ্যায়-১২ ১. পৃথিবী সূর্যের একটি —।উত্তর: পৃথিবী সূর্যের একটি গ্রহ।২. পৃথিবী ও অন্যান্য গ্রহ — প্রদক্ষিণ করে। উত্তর: পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে।৩. শুকতারা আসলে একটি —। উত্তর: শুকতারা আসলে একটি গ্রহ।৪. যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে, তার নাম —।উত্তর: যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে, তার নাম পৃথিবী।৫. ধূমকেতু দেখতে — মতো।উত্তর: ধূমকেতু দেখতে ঝাঁটার মতো।৬. পৃথিবীতে দিনরাত হয় — গতির ফলে।উত্তর: পৃথিবীতে দিনরাত হয় আহ্নিক গতির ফলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল