ব্রাহ্মণবাড়িয়ার তিন কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা ২০-এ স্থান করে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি কলেজ। কলেজ তিনটি হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ ও আশুগঞ্জ সার কারখানা কলেজ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বোর্ডে নবম স্থান অধিকার করেছে। এ ছাড়া বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ বোর্ডে ১৩তম ও আশুগঞ্জ সার কারখানা কলেজ ১৪তম অবস্থানে রয়েছে।