ব্রিজ খেলা নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ ব্রিজ ফেডারেশন’-এর উদ্যোগে ব্রিজ খেলায় আগ্রহী ছাত্রছাত্রী, তরুণ-তরুণী ও বিশেষত নারীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি ১০ অক্টোবর থেকে শুরু হবে। প্রশিক্ষণ প্রদান করবেন খ্যাতনামা অস্ট্রেলিয়ান ব্রিজ খেলোয়াড় ও কোচ গ্রেগ রবিনসন। প্রশিক্ষণ সময় প্রতি শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। প্রশিক্ষণ শেষে শীর্ষ ১০ প্রশিক্ষণার্থীকে মাসিক পাঁচ হাজার টাকা করে (জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) বৃত্তি প্রদান করা হবে, যার পুরোটাই স্পনসর করবে ‘বাংলাদেশ ব্রিজ ফেডারেশন’। কোনো প্রকার প্রশিক্ষণ ফি লাগবে না, তবে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক নিবন্ধন করতে ই-মেইল করুন: [email protected]