প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। ৪ জুন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজনে যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। শিক্ষার্থীরা বৃত্তিসহ ভর্তি-সংক্রান্ত তথ্য জানতে পারবেন। অনুষ্ঠানে অংশ নিতে আগে থেকে নিবন্ধন বা কোনো ফি প্রয়োজন হবে না। ঠিকানা: ৫ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়।