ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চ্যুয়াল মেলা ১৯ ফেব্রুয়ারি
২০২০–২১ সালে আঞ্চলিক পরিসরে অনুষ্ঠিত স্টাডি ইউকে ভার্চ্যুয়াল মেলার পর ব্রিটিশ কাউন্সিল চতুর্থ আসর আয়োজন করতে যাচ্ছে। ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এ মেলা। স্টাডি ইউকে ভার্চ্যুয়াল মেলায় দক্ষিণ এশিয়ার চারটি দেশ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের অংশগ্রহণকারীরা যুক্তরাজ্যে অধ্যয়ন এবং ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এই ভার্চ্যুয়াল মেলার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন ফ্যাকাল্টি লিডার ও প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন। মেলায় শিক্ষার্থীরা প্রশ্ন পোস্ট করতে পারবেন, চ্যাট রুম ভিজিট করতে পারবেন, ক্যাটালগ ডাউনলোড করতে পারবেন এবং বিজনেস কার্ড বিনিময়ের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকের মাধ্যমে ভার্চ্যুয়াল মেলায় নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনসম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের লগইনের নির্দেশনা প্রদান করা হবে।
যুক্তরাজ্যেও ২৬টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ব্রিটিশ কাউন্সিল (আইএলটিএস), ইউকে ভিসা, ইমিগ্রেশন (ইউকেভিআই) এবং ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিশনস সার্ভিসের (ইউসিএএস) প্রতিনিধিরা এই ভার্চ্যুয়াল মেলায় অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীদের কোর্স, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং আরও অন্যান্য বিষয়ে নির্দেশনাসহ সহায়তা প্রদান করবেন। ভার্চ্যুয়াল মেলায় আরও বিস্তারিত বিবরণ এবং শিক্ষার্থীরা কীভাবে উন্নত অভিজ্ঞতা পেতে পারেন, সে ব্যাপারে জানতে ভিজিট করুন