ব্রুনাই দারুস সালাম সরকারের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রুনাই সরকার আন্তর্জাতিকভাবে ২০১০-১১ সেশনে পোস্ট গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম যে যোগ্যতা থাকতে হবে: প্রথম ডিগ্রির ক্ষেত্রে ও ক্রেডিটের ক্ষেত্রে ও-লেভেলে জিসিই-৫-এ ৩ থাকতে হবে (গত দুই বছরের মধ্যে) এবং ন্যূনতম ‘সি’ গ্রেড থাকতে হবে। আর টোফেলে ৫৫০ অথবা আইইএলটিএসে ৬.৫ থাকতে হবে। মাস্টার্স ডিগ্রির জন্য নির্দিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স আর টোফেলে ৫৫০ অথবা আইইএলটিএসে ৬.৫ থাকতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ও-লেভেল পাসের ক্ষেত্রে অবশ্যই গণিত থাকতে হবে এবং ন্যূনতম ‘সি’ গ্রেড সহকারে এ-লেভেল পাস হতে হবে। প্রার্থীদের এইচএনডি ডিপ্লোমা ইন নার্সিং পড়ানো হবে।উভয় ক্ষেত্রে প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে www.mfa.gov.bn থেকে। ওই আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে ৭ ফেব্রুয়ারি ২০১০-এর মধ্যে। সচিবালয়ের ১ নম্বর গেটের ৯ নম্বর কাউন্টারের সামনে রাখা বাক্সে আবেদন জমা দিতে হবে। বিস্তারিত মো. আব্দুল্লাহ আল মামুন, উপসচিব। ফোন ৭১৬৫০৩২।