ব্র্যাক প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৬প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ব্র্যাক কী?উত্তর: সর্ববৃহৎ বেসরকারি সাহায্য সংস্থা।প্রশ্ন: ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৯৭২ সালে।প্রশ্ন: বাংলাদেশের আধুনিকতম শিল্প কী?উত্তর: পোশাক শিল্প।প্রশ্ন: বাণিজ্যের ঝুঁকিগত বাধা নিরসনের উপায় কী?উত্তর: বিমা করে রাখা।প্রশ্ন: ঐতিহ্যগত কারুশিল্পের উন্নয়নের মধ্যে কী রয়েছে?উত্তর: সিল্ক, জামদানি, নকশিকাঁথা।প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম ‘নতুন শিল্পনীতি’ ঘোষিত হয় কবে? উত্তর: ১৯৮২ সালের জুন মাসে।প্রশ্ন: উদ্যোক্তাদের আকৃষ্ট ও উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী?উত্তর: সুষ্ঠু শিল্পনীতি।প্রশ্ন: রপ্তানিমুখী শিল্পগুলোকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার আগে কার অনুমোদন নিতে হয়?উত্তর: সরকারের।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: আইসিবি শিল্পায়নে কী ধরনের অবদান রাখে?উত্তর: আইসিবি শিল্পায়নে যে ধরনের অবদান রাখে তা নিচে তুলে ধরা হলো—১. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে তাদের বিভিন্নভাবে বিনিয়োগে উৎসাহ প্রদান করে থাকে।২. যেসব ব্যক্তি শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করে সফল হয়েছেন তাঁদের বিনিয়োগ সম্প্রসারণে সহায়তা প্রদান করে।৩. বিভিন্ন ধরনের সঞ্চয় সংগ্রহ করে শিল্প ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়কে অর্থকরী কাজে লাগিয়ে থাকে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ উপরিউক্ত কার্যাবলির মাধ্যমে শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।প্রশ্ন: সরকারি শিল্পনীতি অনুযায়ী সমগ্র দেশকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়?উত্তর: সরকারি নীতি অনুযায়ী সমগ্র দেশকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়. যথা: ১. উন্নত এলাকা: যেখানে পর্যাপ্ত অবকাঠামোগত সুযাগ-সুবিধা বিদ্যমান এবং যথেষ্ট শিল্পায়ন ঘটেছে।২. স্বল্পোন্নত এলাকা: যেখানে আংশিক অবকাঠামোর বিকাশ ঘটেছে এবং কিছু শিল্পায়ন হয়েছে।৩. অনুন্নত এলাকা: যেখানে কোনো প্রকার অবকাঠামোর বিকাশ ঘটেনি অথবা কোনো শিল্পায়ন হয়নি।প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংকের দুটি কার্যাবলি সম্পর্কে লেখো।উত্তর: বাংলাদেশ শিল্প ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ কাজ নিচে ব্যাখ্যা করা হলো—১. দীর্ঘমেয়াদি ঋণ প্রদান: বাংলাদেশ শিল্প ব্যাংক শিল্পোদ্যোক্তাদের দেশীয় ও বৈদেশিক মুদ্রার দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করার মাধ্যমে স্থায়ী ও চলতি মূলধন সরবাহ করে থাকে।২. পরামর্শ প্রদান: বাংলাদেশ শিল্প ব্যাংক সম্ভাবনাময় শিল্পোদ্যোক্তাদের প্রকল্প নির্বাচন, বাস্তবায়ন ও পরিচালনায় বিনা মূল্যে কারিগরি পরামর্শ প্রদান করে থাকে।এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-৯ এর সঠিক উত্তর: ১.ক ২.খ ৩.ক ৪.খ ৫.গ ৬.গ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.খ ১১.খ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ঘ ২১.গ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.ঘ ২৯.খ ৩০.খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল