ব্র্যাকের আন্তর্জাতিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সময়ে সমাজের দরিদ্রতম জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বাড়ানোর অন্যতম উপায় ক্ষুদ্র উদ্যোগ। এই ধারণার উপর আগামী ২৭ এবং ২৮ মার্চ ব্র্যাক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকনমিকস এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে। সম্মেলনের শিরোনাম ‘উদ্যোগ ও উন্নয়ন: অভিজ্ঞতা, অনুশীলন এবং নীতি নির্ধারণ’। সম্মেলন শুরু হবে আগামী ২৭ মার্চ সকাল সাড়ে নয়টায় ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মুহম্মদ আব্দুর রাজ্জাক আর বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।