ভবিষ্যতেও লটারিতে স্কুলে শিক্ষার্থী ভর্তি: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ফল প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ছবি: মোশতাক আহমেদ

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। অর্থাৎ ভবিষ্যতেও স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

আজ বুধবার বেলা তিনটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাসহ সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির ফল প্রকাশ করে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেছেন।