শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে এমএস ও পিএইচডি গবেষণা কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ২৭ মার্চের মধ্যে। ১০টি বিষয়ে এমএস ও পাঁচটি বিষয়ে পিএইচডি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। জানুয়ারি-জুন/২০১১ সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। সব বিভাগে মাস্টার্স কোর্সে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের থিসিসসহ কৃষিবিজ্ঞানে এমএস/এমফিল/এমএসসি ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে বিএসসি এগ্রিতে (অনার্স) প্রথম শ্রেণী অথবা সমমানের এবং এমএস পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে সিজিপিএ ৩.৯ থাকলে শিক্ষার্থীরা সরাসরি পিএইচডি কোর্সে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ভর্তির জন্য আরও বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।ভর্তির জন্য ডিন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের অফিস থেকে এমএস আবেদন ফরম বাবদ ৫০০ টাকা এবং পিএইচডি জন্য ১০০০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে শিক্ষার্থী যে বিভাগে ভর্তি হতে চান সে বিভাগে জমা দিতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে। আবেদন এবং ভর্তিসম্পর্কিত আরও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যেতে পারে। মেধা ও বিষয় পছন্দের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ মার্চ সব বিভাগ ও ডিন অফিসে টানিয়ে দেওয়া হবে। আর নির্বাচিত প্রার্থীদের ৩১ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে ভর্তি হতে হবে। এসব কোর্সে ভর্তি হওয়া প্রার্থীদের ক্লাস শুরু হবে ৪ এপ্রিল।