ভর্তি হতে পারেন আইবিএর এমবিএতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে শিক্ষার্থী ভর্তি করবে। শিক্ষার্থীদের আবেদন করতে হবে আগামী ১৩ জুনের মধ্যে। যেকোনো বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিধারী এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পয়েন্ট ভিত্তিতে শিক্ষার্থীর আবেদনের যোগ্যতা নির্ধারিত হবে। আবেদনপত্র ৫৫০ টাকা দিয়ে অগ্রণী ব্যাংকের কার্জন হল শাখা থেকে সংগ্রহ করা যাবে। এই কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই কোর্স-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এমবিএ প্রোগ্রাম অফিস (কক্ষ নম্বর: ২১৮ আইবিএ), ফোন: ৯৬৬১৯২০-৭৩/৮৩৬৩, মুঠোফোন: ০১৭৩০০৬৯০৮১ ই-মেইল: [email protected], ওয়েবসাইট: www.iba-du.edu