ভর্তি হতে পারেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা কোর্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল ২০১১ সেমিস্টারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল রিলেশনস (পিজিডিআইআর) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীনে শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। যেকোনো বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ফলাফল নিয়ে পাস করা শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোর্সের ক্লাস শুরু হবে ২১ অক্টোবর, চলবে জানুয়ারি ২০১২ পর্যন্ত। এই কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার। ভর্তির জন্য আবেদন ফি ২৫০ টাকা এবং কোর্স ফি ২০ হাজার টাকা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, কক্ষ নম্বর-২০৮৯, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন: ৯৬৬১৯০০-৭৩, বর্ধিত-৬৫৪১, মোবাইল: ০১৭১১৯০৩৩২৮, ০১৮১৪৮৬০৮০৫।