ভর্তি হতে পারেন চিকিত্সা মনোবিজ্ঞানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা মনোবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করার। ২০১১-২০১২ সেশনে চিকিত্সা মনোবিজ্ঞানে এমএস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে হবে আগামী ২ মার্চ তারিখের মধ্যে। এই কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে চার বছরের স্নাতক সম্মান (উচ্চতর দ্বিতীয় শ্রেণীর) ডিগ্রি থাকতে হবে। আর যারা মনোবিজ্ঞান বিষয়ে তিন বছরের সম্মান ও এক বছরের এমএসসি (উচ্চতর দ্বিতীয় শ্রেণীর) ডিগ্রি করেছেন তাঁরাও এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যে সব শিক্ষার্থী মনোবিজ্ঞান বিষয়ে চার বছরের স্নাতক সম্মান পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনো ফল পাননি তাঁরাও এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ঠিকানা: চিকিত্সা মনোবিজ্ঞান বিভাগ, কলা ভবন, কক্ষ নম্বর: ৫০১৭। বিস্তারিত তথ্যের জন্য—ফোন: ৯৬৬১৯০০/৭৮০১, ওয়েবসাইট: www.univdhaka.edu, ই-মেইল: [email protected]