প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এক বছর মেয়াদি ইভিনিং মাস্টার্স (ফাইনাল) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করছে। আবেদন করতে হবে আগামী ২০ জুনের মধ্যে। ২০১০-১১ শিক্ষাবর্ষে এই কোর্সে সমাজকল্যাণ অথবা সমাজকর্ম বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা বা এমএসএস প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ৫০০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। এই কোর্সের জন্য ভর্তি পরীক্ষা আগামী ২৪ জুন শুক্রবার বিকেল তিনটা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই কোর্স বিষয়ে বিস্তারিত তথ্য সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয় থেকে জানা যাবে। ফোন: ৮৬২২৮৬০, ৯৬৬১৯২০-৭৩/৮৪৮১ (দিবা), ৯৬৭০৪১২, ৯৬৬১৯২০-৭৩/৮৫০১ (সন্ধ্যা)।