শূন্যস্থান পূরণ অংশ-৭প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৫ ১৬. দাদ, খোসপাঁচড়া, বিখাউজ ইত্যাদি — রোগ।উত্তর: দাদ, খোসপাঁচড়া, বিখাউজ ইত্যাদি ত্বকের রোগ।১৭. জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের — বলে।উত্তর: জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের বধির বলে।১৮. নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের — সমস্যা হতে পারে।উত্তর: নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের সাইনাসের সমস্যা হতে পারে।১৯. খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে — ডিম দেহের ভেতরে প্রবেশ করে।উত্তর: খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে কৃমির ডিম দেহের ভেতরে প্রবেশ করে।২০. ডায়রিয়া-আক্রান্ত রোগীর দেহ থেকে — ও — বেরিয়ে যায়।উত্তর: ডায়রিয়া-আক্রান্ত রোগীর দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায়।অধ্যায়-৬১। দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য — ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।উত্তর: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।২। — চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির — কিছুটা লাঘব করা যায়।উত্তর: প্রাথমিক চিকিৎসার সাহায্যে আহত বা রোগাক্রান্ত ব্যক্তির যন্ত্রণা কিছুটা লাঘব করা যায়।৩। আঘাত পাওয়া অঙ্গে—বা—পানির পট্টি দিতে হবে।উত্তর: আঘাত পাওয়া অঙ্গে বরফ বা ঠান্ডা পানির পট্টি দিতে হবে।৪। ভাঙা স্থানে কোনো — মালিশ করা যাবে না।উত্তর: ভাঙা স্থানে কোনো ওষুধ মালিশ করা যাবে না।৫। কোনো অবস্থাতেই ভাঙা হাড় টেনে — করার চেষ্টা করা যাবে না।উত্তর: কোনো অবস্থাতেই ভাঙা হাড় টেনে সোজা করার চেষ্টা করা যাবে না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল