ভারতে কমনওয়েলথ বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশন ২০১০-২০১১ সালের জন্য কমনওয়েলথ বৃত্তি বা ফেলোশিপ ঘোষণা করেছে। এই বৃত্তি এবং ফেলোশিপ প্রদান করা হবে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। যারা বি ই কোর্সের জন্য আবেদন করবেন তাদের এইচএসসি পর্যায়ে পদার্থ, রসায়ন ও গণিত থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এমফিল বা পিএইচডি কোর্সের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। পোস্ট ডক্টরাল কোর্সের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এ জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। আবেদনপত্র আগামী ২০ জানুয়ারির মধ্যে সংগ্রহ করে ওই একই তারিখের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্র শিক্ষা শাখা, ভারতীয় হাইকমিশন, বাড়ি ০২, রোড ১৪২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে যেকোনো কর্ম দিবসে সংগ্রহ করতে হবে। আবেদনপত্র ঢাকা ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী সহকারী ভারতীয় হাইকমিশন থেকে সংগ্রহ করা যাবে।এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তর: সঠিক উত্তরইসলাম শিক্ষা: অধ্যায়- ৫উত্তর: ১৮. গ, ১৯. ঘ, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. গ, ২৪. খ, ২৫. গ, ২৬. খ, ২৭. খ,