প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থীরা ভারতের কানপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) সম্প্রতি আয়োজিত প্রযুক্তিবিষয়ক এক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ‘টেককৃতি-২০১৭’ নামের ওই প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল অটোনোমাস রোবটিক্স চ্যালেঞ্জ বিভাগে বিজয়ী হয় বিইউবিটি দল। বিইউবিটির তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের ‘বিআরসি ব্রাভো’ নামের পাঁচ সদস্যের এই দলটি স্বয়ংক্রিয় রোবট পরিচালনার প্রতিযোগিতাপূর্ণ এই বিভাগে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জাপান, মিসরসহ এশিয়ার বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ফেলে বিজয়ী হয়। বিজ্ঞপ্তি