ভালো ফলের জন্য দরকার ভালো উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আসাদুজ্জামান সুবহানী
মো. আসাদুজ্জামান সুবহানী

মো. আসাদুজ্জামান সুবহানী
ব্রিগেডিয়ার জেনারেল
অধ্যক্ষ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
প্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, আর কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে তোমাদের পরীক্ষা। তোমাদের জন্য এ পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। ভালো ফলাফলের লক্ষ্যে পরীক্ষার আগের বাকি কয়েক দিন তোমরা রুটিন মাফিক সব বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নেবে। তোমাদের পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তুগুলো আত্মস্থ করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বারবার অনুশীলন করবে। যেসব বিষয় তুলনামূলকভাবে কঠিন এবং যে বিষয়গুলোয় তোমাদের দুর্বলতা আছে, মনোযোগ দিয়ে পড়বে। নতুন সংযোজিত বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেবে।
সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে বেশি নম্বর পাওয়ার জন্য যে বিষয়গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে, সেগুলো হলো, সৃজনশীল প্রশ্নের চারটি অংশের মধ্যে ক' নম্বর (জ্ঞান) প্রশ্নের উত্তর সংক্ষেপে সঠিক তথ্য লিখতে হবে, খ' নম্বর (অনুধাবন) প্রশ্নের উত্তর নিজের ভাষায় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে, গ' নম্বর (প্রয়োগ) প্রশ্নের উত্তর উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে হবে এবং ঘ' নম্বর (উচ্চতর দক্ষতা) প্রশ্নের উত্তর যুক্তি ও উদাহরণের সাহায্যে বিশে্লষণ করে যথাযথ সদ্ধিান্তসহ উপস্থাপন করতে হবে।

ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা দরকার। কারণ, পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনাই বেশি নম্বর পেতে সহায়তা করে। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতায় নিভর্ুল, মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকেই বোঝায়। খাতার ওপরে ও বঁা দিকে কাঠপেনসিল দিয়ে ১ ইঞ্চি পরিমাণ মার্জিন দিতে হবে। এরপর নিভর্ুলভাবে প্রশ্নের নম্বর লিখে আন্ডার লাইন করে সংশি্লষ্ট প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হবে। অবশ্যই প্রশ্নপত্র পাওয়ার পর পুরো প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে অন্তত একবার পড়ে নিতে হবে। তারপর কোন কোন প্রশ্নের উত্তর লিখবে, সেগুলো নির্বাচন করে লেখা শুরু করবে।
পরীক্ষার খাতায় হাতের লেখা স্পষ্ট ও সুন্দর হতে হবে। উত্তরপত্রে বেশি কাটাকাটি করা যাবে না। তবে লেখার কোনো অংশ কাটতে হলে তা এক টানে কাটতে হবে। প্রয়োজন অনুযায়ী প্রশ্নের উত্তরে প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিত্র, ডায়াগ্রাম ইত্যাদির ব্যবহার করতে হবে। এগুলো উত্তরের মান বহুলাংশে বৃদ্ধি করে। পরীক্ষার নির্দষ্টি সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। পরীক্ষা শেষ হওয়ার অন্তত পঁাচ মিনিট আগে উত্তর লেখা শেষ করতে হবে। পরীক্ষা শেষে রিভিশন দেওয়া খুবই প্রয়োজন।