প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার মূল রুটিন সংগ্রহ করে পড়ার টেবিলের সামনেই ক্যালেন্ডারের সঙ্গেই সংরক্ষণ করবে। যাতে কোন দিন, কখন, কোন বিষয়ের পরীক্ষা, তা কিছুতেই ভুল না হয়। পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্যবইটিই শুরু থেকে শেষ অবধি মনোযোগের সঙ্গে রিভিশন করবে। মনে রাখবে পাঠ্যবইকে এড়িয়ে কোনো প্রশ্নপত্র তৈরি হয় না। তোমাদের জ্ঞান, অনুধাবন ও প্রয়োগক্ষমতাই কাঙ্ক্ষিত উত্তর দিতে তোমাদের সাহায্য করবে। সে জন্য শেষ মুহূর্তে কেবল পাঠ্যবইটিই নিখুঁতভাবে পড়বে।
প্রধান শিক্ষক,সিলভার বেল্স গার্লস হাই স্কুল, চট্টগ্রাম