ভালো করে পড়বে প্রতিটি পাঠ্যবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবলী পুরকায়স্থ
বাবলী পুরকায়স্থ

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, পরীক্ষা সামনে, তাই এখন সবার আগে প্রয়োজন সুস্থ থাকা। প্রতিটা বিষয়ের পাঠ্যবই ভালো করে পড়বে, তার অর্থ অনুধাবন করবে। কেননা, সৃজনশীল পদ্ধতিতে মুখস্থ করে ও গাইড বই পড়ে উত্তর দেওয়া সম্ভব নয়। জানা তথ্যের সঙ্গে উদ্দীপকের অজানা তথ্যের প্রয়োগ করতে হবে।
মনে রাখবে—পাঠ্যবইয়ের বিকল্প কোনো কিছু নেই। তবে পাঠ্যবই ছাড়াও অন্য বই এবং পত্রিকা পড়বে, এতে শিক্ষাবিষয়ক আলোচনাগুলো দেখবে যেমন—প্রথম আলো পত্রিকার পড়াশোনা পাতার শিক্ষাবিষয়ক বিষয় উপস্থাপন করা হয়। তা নিয়মিত পড়বে। এতে তোমাদের অনুশীলন হবে এবং উপকার হবে।
পরীক্ষার আগে রাতে প্রবেশপত্র, কলম ইত্যাদি প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখবে। যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধায় না পড়তে হয়। পরীক্ষার হলে প্রশ্ন বুঝে উত্তর দেবে।

প্রধান শিক্ষক
সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, সিলেট