ভালো করে পড়ো, শুদ্ধ বানান লেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী অধ্যাপক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ‘বাংলা’ বিষয়টিতে এ+পাওয়া নিয়ে ছাত্রছাত্রীদের একটু দুশ্চিন্তা থেকে যায়। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, গুরুত্ব সহকারে লেখাপড়া করলে বাংলা দুই পত্রেই ভালো করা সম্ভব। বাংলা বিষয়ে অবশ্যই বানান ভুল হওয়া চলবে না।ব্যাকরণ অংশ: বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে ৩০ নম্বর থাকায় সহজেই ৮০ নম্বরের ওপরে পাওয়া যায়। ব্যাকরণ অংশে প্রশ্ন ‘কমন’ পড়া নিয়েও তেমন কোনো সমস্যার সৃষ্টি হয় না। ব্যাকরণ অংশে সাধারণত আটটি প্রশ্ন দেওয়া থাকে, যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয়। এ ক্ষেত্রে ‘শব্দ প্রকরণ’, ‘শব্দ গঠন, ‘বাক্য প্রকরণ’, ‘উপসর্গ’, ন-ত্ব য-ত্ব বিধান, সমাস, সন্ধি থেকে প্রতি বছর ‘ব্যাকরণ’ অংশের প্রশ্ন আসে। এ অধ্যায়গুলো থেকে কয়েকটি প্রশ্ন নোট করে মুখস্থ রাখলে সহজেই উত্তর লেখা যায়। এ ছাড়া সমাস-প্রত্যয় নির্ণয়, পারিভাষিক শব্দ, বাক্য রূপান্তর, শুদ্ধিকরণ, প্রতিশব্দ—এগুলো নিয়মিত অনুশীলন করতে হবে। সমাস নির্ণয় ও বাক্য রূপান্তরের ক্ষেত্রে পাঠ্যবইয়ের প্রতি গুরুত্ব দিতে হবে।নাটক: প্রশ্নের প্রথম অংশে নাটক থাকে। নাটকে ২০ নম্বর থাকে। সিলেবাস অন্তর্ভুক্ত । যেকোনো একটি নাটক থেকে উত্তর লিখতে হবে। নাটক অংশে ভালো নম্বর পেতে হলে মূল বইটি দুই-তিনবার ভালো করে পড়ে নিয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করে রাখতে হবে। যাতে ব্যাখ্যা ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখা সহজ হয়ে যায়। নাটক থেকে বড় প্রশ্নের উত্তর লেখার জন্য তিন-চারটি প্রশ্ন নির্বাচন করে পড়লেই কমন পড়ে যায়। ব্যাখ্যা ও সংক্ষিপ্ত প্রশ্ন লেখার ব্যাপারে সতর্ক হতে হবে ‘তথ্য সূত্র’ সঠিক না হলে নম্বর কমে যাবে।পত্র লিখন: পত্র লেখার ক্ষেত্রে অবশ্যই নিয়মকানুন সতর্কতার সঙ্গে অনুসরণ করতে হবে। যেসব পত্র ডাকযোগে পাঠাতে হয়, সেসব পত্রে খাম ব্যবহার করতে হবে। চিঠিপত্রে ব্যক্তিগত ঠিকানা, প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা অনুচিত। নাম ও ঠিকানার ক্ষেত্রে ক, খ, গ ইত্যাদি সাংকেতিক বর্ণ ব্যবহার করতে হবে।ভাষণ বা প্রতিবেদন: ভাষণ অথবা প্রতিবেদন যেকোনো একটি লেখা যায়। তবে ভাষণ লেখা অপেক্ষাকৃত সহজ। ভাষণের চারটি অংশ থাকে: সম্ভাষণ, সূচনা, মূল বক্তব্য ও উপসংহার। শিল্প-সম্মত উপস্থাপনা, বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা ও শ্রোতার মনে স্থায়ী প্রভাব সৃষ্টিকারী সমাপনী বক্তব্য ভাষণ লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। ভাষণ লেখার ভাষা সহজ ও সাবলীল হওয়া প্রয়োজন, যাতে শ্রোতা সেটি সহজেই বুঝতে পারে।প্রতিবেদনে সাধারণত তিনটি অংশ থাকে। প্রারম্ভিক অংশ, প্রধান অংশ ও পরিশিষ্ট। প্রারম্ভিক অংশ: এতে থাকে মূল শিরোনাম, প্রাপকের নাম-ঠিকানা, সূত্র ও বিষয়ের সংক্ষিপ্ত সার নির্দেশক কথা। প্রধান অংশ: এতে থাকে বিষয় সম্পর্কে ভূমিকা, মূল প্রতিবেদন, উপসংহার ও সুপারিশ। পরিশিষ্ট: এতে থাকে তথ্য নির্দেশ, গ্রন্থবিবরণী, কমিটির তালিকা ও আনুষঙ্গিক বিষয়টি।ভাব সম্প্রসারণ: ভাবসম্প্রসারণ লেখার সময় তিনটি বিষয়ে গুরুত্ব দিলেই চলবে, শিরোনাম ছাড়া তিনটি প্যারায় লিখতে হবে।প্রবন্ধ: বাংলা দ্বিতীয় পত্রে ২০ নম্বরের একটি প্রবন্ধ লিখতে হয়। বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে উন্নত মানের রচনা লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। প্রবন্ধ লেখার ক্ষেত্রে তথ্যভিত্তিক ও বিজ্ঞানবিষয়ক রচনা নির্বাচন করাই ভালো।