প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১১পরীক্ষার আগের রাতে বেশি রাত পর্যন্ত পড়িনি। তোমরাও পড়বে না। আগে যা পড়েছ, তা-ই রিভিশন দেবে। মনে রেখো, রিভিশনের ওপরই নির্ভর করবে তোমার পরীক্ষা কেমন হবে। আমি বোর্ডের পাঠ্যবইকে গুরুত্ব দিয়েছি। পরীক্ষার হলে বুঝে-শুনে উত্তর লিখবে।গণিত পরীক্ষার সময় অযথা তাড়াতাড়ি করবে না। কারণ, গণিতে সবগুলো উত্তর লিখে যথেষ্ট সময় হাতে পাওয়া যায়। তাড়াহুড়ো করতে গেলে হঠাৎ করে একটা ভুল হয়ে যেতে পারে। সহজ বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর লিখেছি। তোমরাও তা-ই করবে। বাংলায় যেহেতু অনেক বেশি লিখতে হয়, তাই প্রশ্নের উত্তর বুঝে সময় ভাগ করে নেবে।কোনো প্রশ্নের উত্তর অসম্পূর্ণ রাখবে না। উত্তর অসম্পূর্ণ রাখলে নম্বর কমে যেতে পারে। উত্তর শেষ করার পর অবশ্যই খাতা রিভিশন দেবে।