বাক্য রচনা অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে বাক্য রচনা আলোচনা করব। শব্দ বাক্য রচনাতিরিক্ষি তিরিক্ষি মেজাজের লোক বলে বড় সাহেবকে সবাই এড়িয়ে চলেন।বেঢপ সে মানুষের একটা বেঢপ ছবি এঁকেছে।নাগাল পাওয়া পিছু পিছু দৌড়েও পুলিশ চোরটার নাগাল পেল না।জাপটে ধরা ভয় পেয়ে শিশু মাকে জাপটে ধরল।হাঁপ ছেড়ে বাঁচা লোকটা বিদায় হওয়ায় আমি হাঁপ ছেড়ে বেঁচেছি।অনুনয় করা ভিখিরি দুটো পয়সার জন্য বারবার অনুনয় করতে লাগল।কেটে বসা নতুন জুতো ছেলেটার পায়ে কেটে বসেছে।গদগদ হওয়া উপকার পেয়ে লোকটা গদগদ হয়ে ধন্যবাদ জানাল।উপোসে মরা দুর্ভিক্ষের সময় গরিব লোকেরা উপোসে মারা যায়।ধন্যি ধন্যি করা আমি পরীক্ষায় প্রথম হওয়ায় সবাই আমাকে ধন্যি ধন্যি করল। শব্দ বাক্য রচনামজা দেখানো তুমি আমাকে মেরেছ, খালাকে বলে মজা দেখাব।সংকল্প ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার।বদ্ধ বন্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না।যুগান্তর কত যুগ যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি।দেশান্তর বড় হলে আমি দেশ-দেশান্তরে ঘুরে বেড়াব।কিসের নেশায় কিসের নেশায় তুমি এমন ছুটোছুটি করছ?বরণ পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে বরণ করে নিই। শব্দ বাক্য রচনামরণ-যন্ত্রণা যারা সাহসী তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।ডুবুরি মেঘনা নদীর গভীর তলদেশ থেকে ডুবুরিরা নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছে।দুঃসাহসী দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।স্বর্গপানে স্বর্গপানে তাকিয়ে অলসভাবে বসে থাকলে জীবনে কারও উন্নতি হয় না।চন্দ্রলোকে মানুষ এখন চন্দ্রলোকে ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা করছে।অচিনপুর এক ছিল অচিনপুরের রাজকন্যা।ফেড়ে কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেড়ে নিল।ভাষণ মহানবী (সা.) সাহাবিদের উদ্দেশে ভাষণ দিলেন।বান্দা আমরা আল্লাহ তাআলার বান্দা।ক্রীতদাস আগে আরব দেশে ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল।আমির হারুন-অর-রশিদ বাগদাদের আমির ছিলেন।এবাদত ইসলাম ধর্মাবলম্বীরা এক আল্লাহর এবাদত করে।রাসূল হজরত মুহম্মদ (সা.) সর্বশেষ রাসূল ছিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল