ভালো জানা উত্তরগুলো প্রথমে লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিভাবকদের কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের চাপ দেওয়া উচিত নয়। কোনো পরীক্ষা আশানুরূপ না হলে শিক্ষার্থীকে বকাঝকা করা উচিত নয়। এতে করে পরের পরীক্ষাগুলোর ওপর মানসিক চাপ পড়বে। পরীক্ষার আগের রাতে রাত জেগে পড়াশোনা করার দরকার নেই। বেশি রাত জাগলে পরের দিনের পরীক্ষা ভালো হয় না। পরীক্ষার হলে ঘুমের ভাব থাকে। তাই সবাইকে বিষয়টি খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর খুব মনোসংযোগ দিয়ে পুরো প্রশ্নটা পড়া দরকার। এরপর ধারাবাহিকভাবে উত্তর দিতে হবে। পরীক্ষার্থীকে প্রথমে ভালো জানা উত্তরগুলো লিখতে হবে। মাঝখানে কম জানা এবং পরবর্তী সময়ে ভালো জানা উত্তরগুলো লেখা উচিত। একটি প্রশ্নের একাধিক অংশ থাকলে এক সঙ্গেই সেটির উত্তর দেওয়া বাঞ্ছনীয়। নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে সময় কম থাকে। তাই উত্তর জানা প্রশ্নগুলোর বৃত্ত সবার আগে ভরাট করা উচিত। এ সময়ে পরীক্ষার্থীদের নতুন করে কিছু পড়ার প্রয়োজন নেই। এভাবেই একটি প্রত্যাশিত পরীক্ষা দেওয়া সম্ভব হবে।