প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ, চট্টগ্রামপরীক্ষা প্রায় আসন্ন। এ সময়ে অতিরিক্ত পরিশ্রম করা ঠিক হবে না। রুটিন করে মনোযোগ দিয়ে পড়তে হবে শুধু। আর পরীক্ষার আগের রাতে নিয়মমাফিক ঘুমিয়ে পড়া দরকার। রাত জেগে পড়া ঠিক নয়। এতে মানসিক চাপ পড়ে। পরীক্ষার সময়ও এর প্রভাব পড়ে। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি গুছিয়ে রাখতে হবে। কারণ, অনেক সময়ে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়। পরীক্ষাকেন্দ্রে ঢোকার পর নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করতে হবে। প্রশ্ন ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে। এরপর যে প্রশ্নের উত্তর ভালো জানা আছে সেটিরই উত্তর আগে দিতে হবে। সব শিক্ষার্থীর সাফল্য কামনা করি।