প্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, ইংরেজি ২য় পত্রে প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার নিয়ম জেনে নাও।
1. Using article : প্রথম প্রশ্নে ৬টি শূন্যস্থান-সংবলিত একটি প্যাসেজ দেওয়া থাকবে। A, An, The / a, an, the article-গুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। যেসব শূন্যস্থানে article বসবে না, সেসব ক্ষেত্রে zero article অর্থাত্ (x) চিহ্ন বসাতে হবে। উত্তরপত্রে প্যাসেজ লিখতে হবে না। উত্তরপত্রে (a), (b), (c) ইত্যাদি ধারাবাহিকভাবে লিখে সঠিক উত্তর লিখতে হবে। Article-টি small letter না capital letter-এ হবে, উত্তর লেখার সময় তা অবশ্যই লক্ষ রাখবে।
2. Using preposition : এ অংশে ৬টি শূন্যস্থান-সংবলিত একটি প্যাসেজ থাকবে। বক্স থেকে উপযুক্ত preposition নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরপত্রে প্যাসেজ passage লিখতে হবে না। উত্তরপত্রে (a), (b), (c) ইত্যাদি ধারাবাহিকভাবে লিখে শুধু উপযুক্ত preposition লিখতে হবে।
3. Using substitution table : Sentence গঠনের দক্ষতা মূল্যায়নের জন্য এ প্রশ্নে একটি substitution table দেওয়া থাকবে। ডান পাশের column-এ বাম ও মাঝের column মিলে যেসব বাক্য গঠিত হতে পারে, সেগুলোর বর্ধিতাংশ দেওয়া থাকবে। উত্তরপত্রে (a), (b), (c) ও (d) ধারাবাহিকভাবে লিখে ৪টি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে।
4. Using indirect narration/changing speech : এ বছর passage narration থাকছে, যা তোমাদের নিকট সম্পূর্ণ নতুন একটি বিষয়। মূলত, প্যাসেজের ওপর ভিত্তি করে একটি বর্ণনা থাকবে, যা তোমাদের direct speech থেকে indirect speech-এ পরিবর্তন করতে হবে। Person, reporting verb ও tense পরিবর্তনের সময় সতর্ক থাকবে।
5. Using transformation of sentence : প্রশ্নপত্রের এ অংশে ৫টি sentence সংবলিত একটি প্যাসেজ থাকবে। বাক্যগুলোর শেষে বন্ধনীর ভেতরের নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে। প্রশ্নপত্রে affirmative sentence থেকে negative sentence, assertive sentence থেকে interrogative sentence এবং vice versa, positive degree থেকে comparative degree অথবা superlative degree এবং vice versa-এর পরিবর্তন করতে হবে। Transformation-এ অর্থের পরিবর্তন করা যাবে না।
6. Using capitalization and punctuation: Punctuation mark-বিহীন একটি প্যাসেজ দেওয়া থাকবে। তোমাদেরকে সঠিক punctuation mark ব্যবহার করে পুরো প্যাসেজটির উত্তর দিতে হবে।
7. Using prefix and suffix : Prefix ও suffix যোগ করে নতুন sentence গঠন করার সময় মূল্যায়নের জন্য একটি প্যাসেজ দেওয়া থাকবে। প্রয়োজন অনুসারে একই root-word বা মূল শব্দের সঙ্গে prefix ও suffix উভয়ই যোগ করে প্যাসেজটির অর্থের সঙ্গে সংগতি রেখে উত্তর দিতে হবে।
8. Using right form of verbs : এ অংশে ৮টি শূন্যস্থান-সংবলিত একটি প্যাসেজ দেওয়া থাকবে। Verb-এর right forms ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা subject-verb-agreement, person, number এবং tense-এর পরিবর্তন ছাড়াও voice-এর passive form ব্যবহার করে right form of verbs-এর উত্তর দেবে। প্রয়োজন অনুসারে Verb-এর negative form ব্যবহার করা যাবে।
9. Writing formal letter/ email : Composition অংশ থেকে একটি formal letter বা e-mail থাকবে। E-mail লেখার সময় প্রথমে প্রেরকের নাম এবং পরে প্রেরকের e-mail address লিখতে হবে। একইভাবে প্রাপকের নাম ও পরে e-mail address লিখতে হবে এবং e-mail পাঠানোর দিন, তারিখ ও সময় উল্লেখ করতে হবে। যেমন:
From : Tamzid< [email protected]>
To : Shapno <[email protected]>
Sent: Sunday, October 5, 2014; 7:32 pm.
E-mail-এ formal language (Would it be possible to send me ...?/ I would be grateful if you could send me.../ I would really appreciate your help ইত্যাদি) ব্যবহার করবে। E-mail-এর ক্ষেত্রে যেকোনো একটি format (British/American/ with box or without box) লিখলেই হবে। Formal letter-এর ক্ষেত্রেও নিয়ম মেনে চলবে।
10. Writing short composition : Composition অংশে শিক্ষার্থীদের নিজের সম্পর্কে অথবা কোনো বিষয়, বস্তু, স্থান বা ঘটনা সম্পর্কে একটি ছোট composition লিখতে হবে। বিকল্প প্রশ্ন থাকবে না। তাই কমপোজিশন অবশ্যই করে পড়বে।
জেনে নাও দরকারি নির্দেশাবলি
পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
কোন অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।
পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ে স্বাক্ষরলিপিতে অবশ্যই স্বাক্ষর করতে হবে।
পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে।
কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবে না।
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা।