উচ্চতর গণিতরমজান মাহমুদসহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা। আশা করি, প্রস্তুতি নিয়েছো ভালোভাবেই। আজ উচ্চতর গণিত বিষয়ের কিছু বিশেষ দিক নিয়ে আলোচনা করছি।১। সেট অংশের উত্তর লেখার ক্ষেত্রে যথাযথ বন্ধনী চিহ্ন ব্যবহার করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ‘এবং’ বা ‘অথবা’ সঠিকভাবে লিখতে হবে।২। ‘যদি এবং কেবল যদি’ ধরনের দ্বিমুখী শর্তায়ন প্রমাণ করার জন্য একমুখী শর্তায়ন দুটি আলাদাভাবে প্রমাণ করতে হয়। বীজগণিত বইটির দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ ৯-এ এরূপ প্রমাণ আছে। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো, দুই দিক থেকে প্রমাণ করা হয়েছে।৩। আংশিক ভগ্নাংশে অভেদ চিহ্ন () না দিলে অথবা ‘অভেদ’ কথাটি উল্লেখ না করলে ১ নম্বর কাটা যায়।৪। গাণিতিক আরোহ পদ্ধতিতে ধাপ উল্লেখ করে প্রমাণ করার সময় দুটি ধাপই আছে। তৃতীয় ধাপ উল্লেখ করলে ১ নম্বর কাটা যায়। আবার, n = 1 এর জন্য যদি বাঁ পক্ষের শেষ পদটিতে মান বসানো হয়, তাহলে কোনো নম্বর পাওয়া যায় না। n = 1 এর জন্য বাঁ পক্ষের প্রথম পদটিই লিখতে হয়। দ্বিতীয় ধাপে মনে করি বা ধরি না লিখলে ১ নম্বর কাটা যায়।৫। লগারিদমের সংখ্যা ও ভিত্তি যথাস্থানে লিখতে হবে।৬। ফাংশনের ডোমেন নির্ণয়ে বাস্তব সংখ্যার যে ধরনের মান গ্রহণযোগ্য সে ধরনের মানই উল্লেখ করতে হবে। মনে রেখো, বর্গমূল চিহ্নের ভেতরের রাশিটি অঋণাত্মক হয়, ভগ্নাংশের হরের মান কখনো শূন্য হয় না, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদমের মান নেই—এসব বিষয় খেয়াল রাখতে হবে। ডোম F নির্ণয়ের জন্য ২ নম্বর বরাদ্দ থাকে। তবে ডোম F নির্ণয় না করলে বা ভুল করলে কোনো নম্বর পাওয়া যায় না।৭। বর্গমূল চিহ্নযুক্ত সমীকরণের সমাধান নির্ণয়ে অনেক সময় কিছু অবান্তর মান পাওয়া যায়। সে ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করা বাঞ্ছনীয়।৮। জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে প্রমাণ লিখলে বা বর্ণনা ও প্রমাণের সঙ্গে চিত্রের কোনো মিল না থাকলে কোনো নম্বর পাওয়া যায় না।৯। বিশেষ নির্বচনের আগে চিত্র থাকতে হবে। বিশেষ নির্বচন ও প্রমাণ ভুল হলে কোনো নম্বর পাওয়া যায় না।১০। উপপাদ্যে যদি বিকৃত চিত্র অঙ্কন করা হয়, তবে কোনো নম্বর পাওয়া যাবে না।১১। সম্পাদ্যের চিত্র অঙ্কন না করলে বা ভুল করলে অথবা অঙ্কনের প্রয়োজনীয় চিহ্ন (স্কেল ও কম্পাসের) না থাকলে শুধু লেখার জন্য কোনো নম্বর পাওয়া যাবে না। তবে শুদ্ধ চিত্র অঙ্কন করলে বিবরণ না লিখলে ৩ নম্বর পাওয়া যায়।১২। ভেক্টরের চিহ্ন না দিলে আংশিক নম্বর কাটা যায়। চিত্র ছাড়া প্রমাণ করলে কোনো নম্বর পাওয়া যায় না।১৩। ঘন জ্যামিতিতে একক সে.মি বা মিটার বা কি.মি. ইত্যাদির কোনটি হবে তা খেয়াল রাখতে হবে। মনে রাখবে, উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে অথবা আসন্ন উত্তরে প্রায় বা আসন্ন কথাটি না লিখলে ১ নম্বর কাটা যায়।১৪। পরিসংখ্যানের ছকের অংশগুলো বারবার দেখে নেবে।১৫। সব সূত্র ভালোভাবে আয়ত্ত করবে।আশা করি, তোমরা সতর্কতার সঙ্গে প্রস্তুতি নেবে এবং পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখবে, চাপমুক্ত থাকবে, সময়ের প্রতি খেয়াল রেখে প্রশ্নের উত্তর লিখবে। ভালো থেকো।