# পরীক্ষা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই।# প্রশ্নপত্র হাতে পেলে মনোযোগ দিয়ে ৩/৪ বার প্রশ্নটি পড়ে নাও। তারপর ঠিক করো, কোন কোন প্রশ্নের উত্তর লিখবে।# প্রশ্নের উত্তর লেখার আগে প্রশ্নটি আরেকবার ভালো করে পড়ো। প্রশ্নে কী চাওয়া হয়েছে, তা ভালো করে বুঝে নাও। তারপর উত্তর লেখো। # সহজ ও ভালো জানা প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করবে।# প্রশ্নের ধরন বিবেচনা করে যথাযথভাবে উত্তর লিখবে।# প্রতিটি প্রশ্নের উত্তর লেখার ভাষা হতে হবে সহজ ও প্রাঞ্জল।# একই প্রশ্নের তিনটি অংশ রয়েছে, এমন ধরনের প্রশ্নের উত্তর একসঙ্গে জড়িয়ে লিখবে না।# একটি অংশের উত্তর লেখার শেষে একটু জায়গা ফাঁকা রেখে পরের অংশের উত্তর লিখবে।# প্রশ্নের উত্তরের বিভিন্ন পয়েন্ট বিভিন্ন অনুচ্ছেদ বা প্যারায় লেখার চেষ্টা করবে।# তত্ত্ব ও তথ্যগুলো সঠিকভাবে লেখার চেষ্টা করবে।# সূত্রের প্রয়োজন হলে তা যথাযথভাবে লিখবে।# ভুল শব্দ বা বাক্য লিখলে তার ওপর ওভাররাইটিং করবে না। এক টানে কেটে স্পষ্ট করে লিখবে।