ভালো ফলাফলের জন্য পরিকল্পনা মাফিক অনুশীলন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছ। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। জীবনে প্রথমবার তোমরা নিজেদের বিদ্যাপীঠের বাইরে বৃহত্তর পরিমণ্ডলে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য মুখিয়ে আছ। রাজ্যের জল্পনা-কল্পনা তোমাদের মনে। কী করে ভালো পরীক্ষা দেওয়া যাবে, কী করে ভালো ফল লাভ করা যাবে—এই নিয়ে তোমাদের ভাবনার অন্ত নেই। তবে এ নিয়ে বেশি না ভেবে, বেশি সময়ক্ষেপণ না করে তোমাদের সুস্থির মনে পড়াশোনায় মনোনিবেশ করা উচিত। ভালো ফলের জন্য প্রথমেই দুঃশ্চিন্তামুক্ত থাকতে হবে। থাকতে হবে দীপ্ত শপথে মুখর। এ জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করা জরুরি।১। উত্তম ফলের জন্য পরীক্ষার বাকি দিনগুলো পর্যন্ত সময়কে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে এনে অধ্যয়নে মনোনিবেশ করতে হবে। ২। প্রথমে নিজের প্রস্তুতির ধরন অনুযায়ী দুর্বলতা রয়ে গেছে এমন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। ৩। পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তনের কারণে এখন প্রয়োজন পাঠ্যপুস্তকের আগাগোড়া নিবিড় অধ্যয়ন, অনুশীলন ও আয়ত্তকরণ। এ জন্য বারবার টেক্সবই পড়তে হবে, টেক্সট বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে। ৪। ব্যাপক অনুশীলন, অধ্যয়ন ও আয়ত্তকরণ পুরোমাত্রায় সফল হলেও প্রত্যাশিত ফলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নির্দিষ্ট সময়ের পুন: মধ্যে অনুশীলন। ৫। প্রশ্নের মান অনুযায়ী সময়ের দিকে লক্ষ রেখে সৃজনশীল পদ্ধতি চালু নাই এমন বিষয়গুলোর উন্নত নোট প্রস্তুত ও আয়ত্ত করতে হবে। ৬। মনে রাখতে হবে, সহজ-সরলতা ও আড়ম্বরতা তথ্যবহুল উন্নত উত্তরমালা পরীক্ষার্থীর ভালো ফলাফলের প্রধান সূচক। ৭। বাণিজ্য, কলা বা বিজ্ঞান—যে শাখারই হোক না কেন তথ্যসমৃদ্ধ ও নির্ভুল উত্তর একান্ত কাম্য। ৮। এ লক্ষ্যে তথ্য, উপাত্ত ও শুদ্ধ বাক্য উত্তরের গুণগত মানকে উন্নত করে, যা ভালো ফলের অন্যতম নিয়ামক। ৯। বাক্য শুদ্ধির সঙ্গে সঙ্গে শুদ্ধ ও নির্ভুল বানানও তাকে নিশ্চিত করতে হবে। ১০। অতিকথন ও অনাবশ্যক তথ্যের সমাবেশ উত্তরমালার সৌন্দর্য নষ্টের প্রধান কারণ। তাই যে উত্তরের জন্য যেটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই লিখতে হবে। ১১। উত্তরের রচনাগুণ ও প্রসাদগুণ সহজেই বেশি নম্বর প্রাপ্তিতে বড় বেশি ভূমিকা রাখে। ১২। আসলে অনেক সময় পুরো টেক্সট আয়ত্ত করার পরও বেশি নম্বরপ্রাপ্তির সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই পাঠ আয়ত্ত করলেই চলবে না, বারবার লিখতে হবে। সময় ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার অভ্যাস আয়ত্তের জন্য বারবার অনুশীলন করতে হবে। ১৩। সব প্রস্তুতিসম্পন্ন করার পর, পরীক্ষার্থীর কাজ হবে বারবার রিভাইস করা। ১৪। পুরো উত্তরটি আয়ত্তে এসেছে কি না, তা নিশ্চিত করার জন্য অব্যাহতভাবে বারবার অনুশীলন করতে হবে। এভাবে একটি পরিকল্পনার মধ্য দিয়ে অগ্রসর হয়ে একজন পরীক্ষার্থীকে ধীর শান্ত লয় ও সুস্থির মনে সব পরীক্ষা সম্পন্ন করতে হবে। এভাবেই একজন পরীক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তি সুনিশ্চিত হবে।