ভালো সমতল দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায়-১৩ অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ঘনকোণের সংজ্ঞা দাও। উত্তর: ত্রিমাত্রিক স্থানে একটি নির্দিষ্ট বিন্দু থেকে যদি কোনো তলের সীমারেখার বিভিন্ন বিন্দুতে সরলরেখা আঁকা হয় তাহলে একটি শঙ্কু উৎপন্ন হয় যার শীর্ষ ওই নির্দিষ্ট বিন্দুতে থাকে। ওই শঙ্কুর শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তা-ই হলো ঘনকোণ।প্রশ্ন: আলোর কোয়ান্টাম তত্ত্ব বলতে কী বোঝ?উত্তর: কোয়ান্টাম তত্ত্বানুসারে আলোকরশ্মি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেজ আকারে বের হয়। প্রত্যেক রঙের আলোর জন্য এ শক্তি প্যাকেটের শক্তির একটা সর্বনিম্ন মান আছে। এই সর্ব নিম্নমানের শক্তিসম্পন্ন কণিকাকে কোয়ান্টাম বা ফোটন তত্ত্ব বলে। অধ্যায়-১৪ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: আলোর প্রতিফলন কাকে বলে?উত্তর: আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। তাকে আলোর প্রতিফলন বলে। প্রশ্ন: ব্যাপ্ত প্রতিফলন কী? উত্তর: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তখন সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো কী কী? উত্তর: একটি ভালো সমতল দর্পণের নিচের বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। ১. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে। ২. দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে। ৩. দর্পণের পেছনে ধাতব প্রলেপ ভালো হতে হবে। প্রলেপ যত ভালো হবে বিম্ব তত উজ্জ্বল হবে। ৪. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে। প্রশ্ন: দর্পণ চেনার উপায় কী? উত্তর: কোনো দর্পণের একেবারে কাছে একটি আঙুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে দর্পণটি অবতল, আর যদি ছোট হয় তাহলে দর্পণটি উত্তল এবং বিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে দর্পণটি সমতল হবে। অধ্যায়-১৫ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: পরম প্রতিসরণাঙ্কের সংজ্ঞা দাও।উত্তর: শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলে। প্রশ্ন: ক্রান্তি কোণের সংজ্ঞা দাও।উত্তর: নির্দিষ্ট রঙের আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 900 হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায় তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কী কী শর্ত মেনে চলে?উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হওয়ার শর্তগুলো হচ্ছে: ১. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে ঘন ও হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হবে। ২. আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল