ভাষার আকর্ষণ বাড়ায় ফ্রেইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার মতো ইংরেজিও এক সমৃদ্ধ ভাষা। বাংলা বাগধারা ও বাগ্বিধির মতো ইংরেজিতেও আছে অসংখ্য ফ্রেইজ ও ইডিয়মস। এগুলো একাধারে বাক্যের সৌন্দর্য বৃদ্ধিকারী ও আকর্ষক। এগুলোর সংখ্যা যেমনি বেশি তেমনি চিত্তাকর্ষক। ভাষার অলঙ্করণে এগুলোর ভূমিকা অপরিসীম।তোমরা জানো ফ্রেইজ এবং ইডিয়মস এর মূল অর্থ সর্বদাই আক্ষরিক অর্থের অনুরূপ হয় না। বাক্যের মধ্যে বসে এগুলো বাক্যের সৌন্দর্য ও গুরুত্ব বৃৃদ্ধি করে। লোককাহিনি কিংবা ঐতিহাসিক কোনো ঘটনা থেকেও ফ্রেইজের উত্পত্তি ঘটেছে। এ জন্য কোনো কোনোটার আক্ষরিক অর্থ থেকে মূল অর্থ সম্পর্কে কিছুটা আভাস মেলে। ABC- ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণগুলোই ABC. এগুলো শেখার মাধ্যমেই এ ভাষা সম্পর্কে আমরা প্রাথমিক জ্ঞান লাভ করি। এ জন্যই ফ্রেইজটির অর্থ প্রাথমিক বা মৌলিক ধারণা। উদাহরণ: What I need is a book containing the ABC (basic information about the facts and skills) of carpentry. Feel at home- আমরা নিজেদের বাড়িতে সবাই সচ্ছন্দ, কিন্তু নতুন কোনো যায়গায় বা পরিবেশে ততটা নই। নতুন কোনো যায়গায় বা পরিস্থিতিতে জড়তা কাটাতে প্রায় সবারই কিছুটা সময় লেগে যায়। তবে একপর্যায়ে জড়তা কাটে এবং আমরা স্বাভাবিক হয়ে উঠি। কাজেই feel at home মানে সব দ্বিধা কাটিয়ে একদম ঘরোয়া পরিবেশে থাকার মতো স্বাভাবিক হয়ে ওঠা। By the end of the week she was beginning to feel at home in her new job. A home away from home- নিজের বাড়ির মতো যায়গা দুনিয়ার কোথাও আদপে নেই বটে, তবে কোনো কোনো যায়গা তোমার হয়তো ভালো লেগে যেতেও পারে। নতুন এ যায়গায় তুমি relaxed হতে পারো, নিজের বাড়ির মতো Comfort feel করতে পারো। এ জন্য a home away from home- হচ্ছে নিজের বাড়ি থেকে দূরে আরেকটি (নিজের) বাড়ি। এটা দিয়ে বাক্য গঠনও করতে পার সহজেই The Manhattan hotel was a real home away from home. Heart of stone- কারও হূদয় পাথরে গড়া না হলেও তার নির্দয় ব্যবহার দেখে এমনটা মনে হতেও পারে। Sometimes I think my teacher has a heart of stone (he is unkind or cruel). A round peg in a square hole অথবা a square Peg in a round hole- বেখাপ্পা বর্গাকৃতি গর্তে যেমন গোলাকার পেরের ঢোকানো যায় না, তেমনি গোলাকৃতি গর্তেও বর্গাকার পেরেক ঢোকানো যায় না। এই Phraseটি বিসদৃশ বা বেখাপ্পা অর্থে ব্যবহূত হয়েছে। একটি বাক্য He never quite fitted in when he was working here, he was always a bit of a square peg in a round hole. A bolt from the blue -বিনা মেঘে বজ্রপাত ঘটা অসম্ভব, তবে এমন কিছু ঘটনা কখনো ঘটে যায় যা বিনা মেঘে বজ্রপাতের মতোই অপ্রত্যাশিত ও হতবাক করার মতো। The news of my friends death came to me as a bolt from the blue. Chicken hearted (ভীরু)-বাজপাখি কিংবা চিল যদি ছোঁ মারে, মুরগির বাচ্চাগুলো তখন মায়ের পেটের নিচে লুকায়। তাদের কিচির-মিচির থেকে তাদের ভীরু স্বভাবের প্রমাণ পাওয়া যায়। ফ্রেইজটি দিয়ে গঠিত একটি বাক্য I can not depend upon a chicken hearted fellow like him.Curtain lecture-স্ত্রীর পরামর্শ। স্ত্রীরা সাধারণত লেকচার দিয়ে থাকেন Curtain বা পর্দার আড়াল থেকেই। কোনো কোনো স্ত্রীর ভুল পরামর্শও এতটাই প্রভাব বিস্তার করে যে তা থেকে বেরিয়ে আসা অনেক স্বামীর পক্ষেই সম্ভব হয় না। অবশ্য গঠনমূলক পরামর্শ মেনে চলতে দোষের কিছু নেই। Mr. Mokammel is always guided by Curtain lecture. Fish out of water-বেকায়দায়। জলের মাছকে ডাঙায় তুললে মাছ বেকায়দায় পড়ে। আমরাও বিরূপ পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হতে পারি। Mr. habib feel like a fish out of water in this new place. Greek to one দুর্বোধ্য-What the Russian told me was Greek to me. Jaundiced eye.-পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি। জন্ডিস হলে রোগাক্রান্ত ব্যক্তির চোখ হলদে হয়ে যায়। সে সবকিছু হলদে দেখে। একশ্রেণীর লোক আমাদের সমাজে রয়েছে যাদের দৃষ্টিভঙ্গি পক্ষপাতদুষ্ট। অর্থাত্ তারা অযথাই কাউকে বাঁকা চোখে দেখেন। All are yellow to a jaundiced eye. Do not judge me with a jaundiced eye. Cry over spilt milk-বৃথা অনুশোচনা করা। পাত্র বা বোতল থেকে দুধ পড়ে গেলে তা নিয়ে অনুশোচনা করে লাভ নেই। তেমনি অতীতের ব্যর্থতা নিয়ে দুঃখ করেও কোনো ফায়দা নেই, নতুন করে শুরু করাই বুদ্ধিমানের কাজ। There is no use crying over spilt milk, it is better to start a new.Thankless task-যে কাজে পরিশ্রম আছে, প্রশংসা নেই। Some people opine that teaching is a thankless task. Snake in the grass-অবিশ্বস্ত ব্যক্তি/লুকানো বিপদ। ঘাসের আড়ালে যেমন লুকিয়ে থাকতে পারে সাপ, তদ্রুপ অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করাটাও বিপদের ঝুঁকি ডেকে আনতে পারে। You are a snake in the grass, I can not trust you. Take care, there’s snake in the grass. White elephant-শ্বেত হস্তী। অর্থাত্ হাতী পোষার মতো ব্যয় সাপেক্ষ ব্যাপার। কথিত আছে, শ্যামদেশের (অধুনা থাইল্যান্ড) রাজা যদি তার কোনো সভাসদকে ফকির বানাতে চাইতেন, তাহলে তিনি তাকে একটি শ্বেত হস্তী অর্থাত্ সাদা হাতী উপহার দিতেন। রাজার দেয়া উপহার প্রত্যাখ্যান করার সাধ্য কারো নেই কাজেই ওই সভাসদ ওই উপহার গ্রহণ করতে বাধ্য হতেন। অথচ ওই ব্যয়সাধ্য হাতী পোষার সামর্থও ছিল না তার। সাদা হাতী পুষতে গিয়ে উক্ত সভাসদের সর্বস্ব ব্যয় হয়ে যেতো অতি অল্প দিনেই। তিনি পথে বসতেন। That office building is a real white elephant, a large amount is needed per month just to keep it clean.