ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।সমাস১০. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়? ক. উপপদ খ. পরপদ গ. মধ্যপদ ঘ. সমস্তপদ১১. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?ক. ব্যতিহার খ. উপসিত গ. ব্যাধিকরণ ঘ. সমাধিকরণ১২. অলুক দ্বন্দ্ব সমাস কোনটি?ক. দুুধে-ভাতে খ. বৌ-ভাত গ. হাত-পা ঘ. কাঁচামিঠা১৩. উপমিত কর্মধারয় সমাস কোনটি?ক. মুখচন্দ্র খ. তুষারশুভ্র গ. মহারাজ ঘ. মহাকীর্তি১৪. দ্বিতীয়া তৎপুরুষ সমাস কোনটি?ক. চিরসুখী খ. জ্ঞানশূন্য গ. নরাধম ঘ. মহামানব১৫. বহুব্রীহি সমাস কোনটি?ক. নদীমাতৃক খ. কানাকানি গ. অজ্ঞান ঘ. নির্ভুল১৬. দ্বিগু সমাস কোনটি? ক. ত্রিফলা খ. তেপায়া গ. দোটানা ঘ. হাতে-ছড়ি১৭. অব্যয়ীভাব সমাস কোনটি?ক. দশগজ খ. উপকূল গ. চারহাতি ঘ. চতুর্ভুজউপসর্গ১. উপসর্গ কী?ক. ভাষায় ব্যবহূত সর্বনাম খ. ক্রিয়াবাচক শব্দাংশ গ. ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ ঘ. ভাষায় ব্যবহূত অব্যয়২. উপসর্গের কাজ কী?ক. নতুন শব্দ গঠন খ. বর্ণ সংস্করণ গ. যতি সংস্থাপন ঘ. পার্থক্য নিরূপণ৩. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোদকতা আছে?ক. ক্রিয়া বিভক্তি খ. শব্দ বিভক্তি গ. প্রত্যয় ঘ. উপসর্গ৪. শব্দের আগে বসে কোনটি?ক. অনুসর্গ খ. উপসর্গ গ. প্রত্যয় ঘ. বিভক্তি৫. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?ক. ২১টি খ. ২২টি গ. ১১টি ঘ. ১০টি৬. তৎসম উপসর্গ কয়টি?ক. ২০টি খ. ২১টি গ. ১৮টি ঘ. ১৬টিধাতু, কৃৎপ্রত্যয় ও তদ্ধিতপ্রত্যয়১. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু সাধিত হয়?ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু গ. যৌগিক ধাতু ঘ. কৃৎ ধাতু২. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?ক. ধাতু খ. প্রত্যয় গ. সমাস ঘ. উপসর্গ৩. ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?ক. স্ত্রীপ্রত্যয় খ. কৃৎপ্রত্যয় গ. তদ্ধিতপ্রত্যয় ঘ. প্রত্যয়৪. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?ক. মহৎ+ইমন খ. মহা+ইমা গ. মহা+ইম ঘ. মহি+ইমন৫. বাংলা ভাষায় ব্যবহূত বিদেশি ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে? ক. হিন্দি খ. সংস্কৃত গ. বাংলা ঘ. ফারসি৬. ধাতু বা প্রকৃতির অন্ত্য ধ্বনির আগের ধ্বনিকে কী বলে?ক. উপধা খ. গুণ গ. ইং ঘ. সন্ধি৭. যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু গ. যৌগিক ধাতু ঘ. ধাতু সংযোগ৮. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?ক. ভাষা সংক্ষেপণ খ. নতুন শব্দ গঠন গ. শব্দের মিলন ঘ. শব্দ সংকোচন৯. শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে কী যুক্ত হয়?ক. তদ্ধিতপ্রত্যয় খ. কৃৎপ্রত্যয় গ. উপসর্গ ঘ. ধাতু১০. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?ক. ধাতুর্থক কর্ম খ. প্রযোজক কর্ম গ. ক্রিয়াকর্ম ঘ. প্রযোজ্যকর্ম১১. গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?ক. তিন খ. দুই গ. চার ঘ. পাঁচ প্রকার১২. মৌলিক ধাতুর অপর নাম কী?ক. নাম ধাতু খ. সিদ্ধ ধাতু গ. প্রযোজক ধাতু ঘ. প্রযোজ্য ধাতু১৪. শব্দমূল কোনটি?ক. নাম প্রকৃতি খ. শব্দ প্রকৃতি গ. বিভক্তি ঘ. প্রত্যয়# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: সমাস: ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. খ।উপসর্গ: ১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক।ধাতু, কৃৎপ্রত্যয় ও তদ্ধিতপ্রত্যয় : ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক।