ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের রেজিস্ট্রেশন শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ২৪ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ নভেম্বর। শিক্ষার্থীদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা: www.mbstu.ac.bd