ভিকারুননিসা নূন স্কুলে ১ম শ্রেণীতে ভর্তির তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১১ সালে প্রথম শ্রেণীতে ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম শ্রেণীতে ভর্তির আসন সংখ্যা ১৫৬৮টি। এর মধ্যে শিক্ষক-কর্মচারীদের সন্তান ও প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্টদের জন্য পাঁচ শতাংশ হিসেবে ৭৮টি আসন সংরক্ষিত থাকবে। আজিমপুর শাখার জন্য ২০ শতাংশ হিসেবে ২৪টি আসন সংরক্ষিত থাকবে। এ স্কুলে পাঠরত বোনদের জন্য প্রতি সেকশনে একটি করে মোট ২৬টি আসন সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ১৪৪০টি আসনের জন্য প্রকাশ্যে লটারি হবে।ফরম বিতরণ: ফরম বিতরণ ৭ নভেম্বর, ২০১০ থেকে ১০ নভেম্বর, ২০১০ পর্যন্ত। প্রভাতি শাখার জন্য সকাল ৮টা থেকে ১১টা। দিবা শাখার জন্য ১.৩০ থেকে ৪.৩০টা পর্যন্ত।একটি মাত্র আবেদনপত্র: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল, ধানমন্ডি, বসুন্ধরা, আজিমপুর যে যে শাখার যে শিফটে ভর্তি হতে আগ্রহী (ওই শাখা থেকেই ফরম তুলতে হবে), সে শুধু সেই শিফটের মাত্র একটি ফরম সংগ্রহ করতে পারবে।ফরম জমা: ফরম জমা দেওয়ার সময় একজন অভিভাবক শুধু ছাত্রীকে সঙ্গে নিয়ে নির্ধারিত শাখার গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।সাক্ষাৎকার গ্রহণ: ফরম জমা দেওয়ার সময়ই ছাত্রীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময়: বেলা ৯টা থেকে বিকেল ৫টা।সাক্ষাৎকারের সময়: সাক্ষাৎকার গ্রহণ করা হবে ১২, ১৩ ও ১৪ নভেম্বর, ২০১০ বেলা ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।জন্ম নিবন্ধন: যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে, কেবল তারাই আবেদন করতে পারবে। জন্মনিবন্ধনের প্রমাণপত্র, ছাত্রীর দুই কপি ছবি যথাস্থানে লাগিয়ে একসঙ্গে জমা দিতে হবে। ফরমের মূল্য ৫০০ টাকা।প্রথম শ্রেণীতে আসন সংখ্যা নিম্নরূপ: মূল প্রভাতি-৩২০, মূল দিবা-৩২০, ধানমন্ডি প্রভাতি-৮০, ধানমন্ডি দিবা-৮০, বসুন্ধরা প্রভাতি-১৯২, বসুন্ধরা দিবা-১৯২, আজিমপুর প্রভাতি-১২৮, আজিমপুর দিবা-১২৮, ইংরেজি মাধ্যম-১২৮। মোট = ১৫৬৮টি।