ভিকারুননিসার নতুন অধ্যক্ষ সুফিয়া খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সুফিয়া খাতুন। তিনি মঞ্জু আরা বেগমের স্থলাভিষিক্ত হলেন।

গত শুক্রবার নতুন অধ্যক্ষকে দায়িত্ব দিয়েছে কলেজের পরিচালনা পর্ষদ। নতুন অধ্যক্ষ ১৯৮১ সাল থেকে এই কলেজের সঙ্গে যুক্ত। বিদায়ী অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের দুই বছরের বর্ধিত মেয়াদ শেষ হয় ১১ ডিসেম্বর।