ভূগোল ও পরিবেশ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

২১. পৃথিবীর গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?

ক. প্রাকৃতিক ভূগোলে

খ. ভূমিরূপ বিদ্যায়

গ. জলবায়ুবিদ্যায়

ঘ. সমুদ্রবিদ্যায়

২২. Geography শব্দটির অর্থ কী?

ক. পৃথিবীর বর্ণনা

খ. পৃথিবীর গঠন

গ. পৃথিবীর পরিবেশ

ঘ. পৃথিবীর জন্মরহস্য

২৩. অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, এর
বণ্টন ও বিন্যাস আলোচনা করা হয় কোনটিতে?

ক. ভূমিরূপ বিদ্যায়

খ. মৃত্তিকা ভূগোলে

গ. নগর ভূগোল

ঘ. জলবায়ু বিদ্যা

২৪. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে কী বলে?

ক. ভৌত পরিবেশ

খ. সামাজিক পরিবেশ

গ. সাংস্কৃতিক পরিবেশ

ঘ. রাজনৈতিক পরিবেশ

২৫. জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি এবং সামাজিক ও অর্থনৈতিক জীবনের প্রভাব নিয়ে আলোচনা করা হয় কোথায়?

ক. পরিসংখ্যান ভূগোলে

খ. সামাজিক ভূগোেল

গ. জনসংখ্যা ভূগোলে

ঘ. অর্থনৈতিক ভূগোলে

২৬. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্য সম্বন্ধ তৈরি হয়?

ক. মিথষ্ক্রিয়ার মাধ্যমে

খ. বহিঃক্রিয়ার মাধ্যমে

গ. সমাপিকা ক্রিয়ার মাধ্যমে

ঘ. অত্যন্ত দ্রুততার মাধ্যমে

২৭. ভূগোলবিদ ইরাটোসথেনিস কোন দেশের অধিবাসী ছিলেন?

ক. ফ্রান্স খ. গ্রিস

গ. ইংল্যান্ড ঘ. জার্মানি

২৮. ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই ভূগোল’— উক্তিটি কে করেছেন?

ক. ই এ ম্যাকনি খ. ড্যাডলি স্ট্যাম্প

গ. কার্ল রিটার ঘ. রিচার্ড হার্টশোন

২৯. নিচের কোনটি সমুদ্রবিদ্যার আলোচিত
বিষয় নয়?

ক. সমুদ্রপথে যোগাযোগ

খ. সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ

গ. সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা

ঘ. আবহাওয়ার ধরন

৩০. প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়?

ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক

গ. পরিবেশ ঘ. সামাজিক

৩১. পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কী করে?

ক. সহজ করে খ. দুরূহ করে

গ. প্রভাবিত করে ঘ. একমুখী করে

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল