প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যায় ৮
১. পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি?
ক. বসতি স্থাপন খ. পরিবার গঠন
গ. পেশা নির্বাচন ঘ. শিক্ষা গ্রহণ
২. ‘এডিনবরা’ কোন ধরনের নগর?
ক. সামরিক ক্রিয়াকলাপভিত্তিক
খ. শিল্পভিত্তিক
গ. বাণিজ্যভিত্তিক
ঘ. প্রশাসনিক
৩. মেরুদেশীয় জলবায়ু অঞ্চলে বরফের ঘরে কাদের বসতি দেখা যায়?
ক. চাকমাদের খ. গারোদের
গ. এস্কিমোদের ঘ. মাউরিদের
৪. গ্রাম্য বসতি কোনটির ওপর নির্ভরশীল?
ক. কৃষি খ. ব্যবসা
গ. শিল্প ঘ. পেশাজীবী
৫. নীল নদ কোন দেশে অবস্থিত?
ক. মিসরে খ. জার্মানিতে
গ. লিবিয়ায় ঘ. সুদানে
৬. প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কোনটির ওপর নির্ভরশীল?
ক. কৃষির খ. ব্যবসায়ের
গ. আমদানির ঘ. চাকরির
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১. ক ২. ক ৩. গ ৪. ক ৫. ক ৬. ক
বাকি অংশ ছাপা হবে আগামী শনিবার
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা