অধ্যায় ৮
৪০. প্রাচীনকালে মানুষের বসতি কেমন ছিল?
ক. ছড়ানো খ. পুঞ্জীভূত
গ. বিক্ষিপ্ত ঘ. বিচ্ছিন্ন
৪১. ‘লা-হাভার’ কোন দেশের সামরিক ঘাঁটির নগর?
ক. স্পেন খ. ফ্রান্স
গ. রাশিয়া ঘ. স্কটল্যান্ড
৪২. বিক্ষিপ্ত জনবসতি কোন ধরনের মাটিতে গড়ে ওঠে?
ক. উর্বর ভূমি খ. বালুকা ভূমি
গ. অনুর্বর ভূমি ঘ. উচ্চ ভূমি
৪৩. বিক্ষিপ্ত বসতির যথার্থ বৈশিষ্ট্য হলো—
i. বসতির মধ্যে ব্যবধান
ii. সামাজিক ঐক্য
iii. ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. মাটি অনুর্বর হলে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
ক. বিক্ষিপ্ত জনবসতি
খ. পৌর জনবসতি
গ. সংঘবদ্ধ জনবসতি
ঘ. রৈখিক জনবসতি
৪৫. নিচের কোন বসতিতে বাড়িগুলো একই সরল রেখায় গড়ে ওঠে?
ক. রৈখিক খ. বিক্ষিপ্ত
গ. গোষ্ঠীবদ্ধ ঘ. নগর
৪৬. ওয়াসা কোন নদীর পানি পরিশোধন করে বিতরণ করে?
ক. পদ্মা খ. মেঘনা
গ. বুড়িগঙ্গা ঘ. শীতলক্ষ্যা
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৪০. খ ৪১. খ ৪২. গ ৪৩. গ ৪৪. ক ৪৫. ক ৪৬. গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা