ভূগোল ও পরিবেশ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

১৬. বর্তমানে ভূগোলের সঙ্গে কী সম্পৃক্ত করে পড়ানো হয়?

ক. ভূত্বক খ. পরিবেশ

গ. গুরুমণ্ডল ঘ. জলবায়ু

১৭. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব জানতে কোনটি প্রয়োজন?

ক. ভূগোল ও পরিবেশ পাঠ

খ. গণিত পাঠ

গ. কৃষিশিক্ষা পাঠ

ঘ. সামাজিক বিজ্ঞান পাঠ

১৮. পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।— উক্তিটি কার?

ক.অ্যাকারমেন

খ. ইমানুয়েল কান্ট

গ. রিচার্ড হার্টশোন

ঘ. আলেকজান্ডার হামবোন্ট

১৯. ‘পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সব অবস্থার যোগফলকে বোঝায়।’— উক্তিটি কার?

ক. হামবোন্ট

খ. অ্যাকরম্যান

গ. পার্ক

ঘ. ইরাটসথেনিস

২০. প্রকৃতির সব দান মিলেমিশে কী তৈরি হয়?

ক. ভূগোল খ. পরিবেশ

গ. সমাজ ঘ. সংস্কৃতি

২১. পৃথিবীর গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?

ক. প্রাকৃতিক ভূগোল

খ. ভূমিরূপ বিদ্যা

গ. জলবায়ুবিদ্যা

ঘ. সমুদ্রবিদ্যা

২২. Geography শব্দটির অর্থ কী?

ক. পৃথিবীর বর্ণনা

খ. পৃথিবীর গঠন

গ. পৃথিবীর পরিবেশ

ঘ. পৃথিবীর জন্মরহস্য

২৩. অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, এর বণ্টন ও বিন্যাস আলোচনা করা হয় কোনটিতে?

ক. ভূমিরূপ বিদ্যায়

খ. মৃত্তিকা ভূগোলে

গ. নগর ভূগোল

ঘ. জলবায়ু বিদ্যা

২৪. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে কী বলে?

ক. ভৌত পরিবেশ

খ. সামাজিক পরিবেশ

গ. সাংস্কৃতিক পরিবেশ

ঘ. রাজনৈতিক পরিবেশ

২৫. জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সামাজিক ও অর্থনৈতিক জীবনের প্রভাব নিয়ে আলোচনা করা হয় কোথায়?

ক. পরিসংখ্যান ভূগোল

খ. সামাজিক ভূগোল

গ. জনসংখ্যা ভূগোল

ঘ. অর্থনৈতিক ভূগোল

২৬. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্য সম্বন্ধ তৈরি হয়?

ক. মিথস্ক্রিয়ার মাধ্যমে

খ. বহিঃক্রিয়ার মাধ্যমে

গ. সমাপিকা ক্রিয়ার মাধ্যমে

ঘ. অত্যন্ত দ্রুততার মাধ্যমে

২৭. ভূগোলবিদ ইরাটোসথেনিস কোন দেশের অধিবাসী?

ক. ফ্রান্স খ. গ্রিস

গ. ইংল্যান্ড ঘ. জার্মান

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. গ

২০. খ ২১. ক ২২.ক ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. খ


মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা