অধ্যায় ১০
৩২. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
ক. খুলনা খ. রাজশাহী
গ. সিলেট ঘ. রাঙামাটি
৩৩. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার?
ক. ২০০ খ. ২০১
গ. ২০৩ ঘ. ২০৬
৩৪. বাংলাদেশে কোনটি শীতলতম মাস?
ক. জানুয়ারি খ. নভেম্বর
গ. ডিসেম্বর ঘ. মার্চ
৩৫. বাংলাদেশ কেমন রাষ্ট্র?
ক. সমাজতান্ত্রিক রাষ্ট্র
খ. সার্বভৌম রাষ্ট্র
গ. নির্ভরশীল রাষ্ট্র
ঘ. দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র
৩৬. বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?
ক. অসংখ্য নদী থাকায়
খ. প্রধান নদীগুলো থাকায়
গ. ছোট ছোট নদী থাকায়
ঘ. বড় বড় নদী থাকায়
৩৭. বাংলাদেশের জলবায়ু কোন ধরনের?
ক. সমভাবাপন্ন
খ. চরমভাবাপন্ন
গ. শীতপ্রধান ঘ. গ্রীষ্মপ্রধান
৩৮. বরেন্দ্রভূমি অঞ্চলের মাটি যে ধরনের—
i. ধূসর ii. কালো
iii. লাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ৩২. গ ৩৩. গ ৩৪. ক ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা