ভূগোল ও পরিবেশ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১০

৫৩. পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?

ক. কৈলাশ শৃঙ্গ

খ. মানস সরোবর

গ. গঙ্গোত্রী হিমবাহ

ঘ. হিমবাহের প্রান্তসীমা

৫৪. কালবৈশাখী সাধারণত কোন মাসে হয়?

ক. মার্চ-এপ্রিল খ. এপ্রিল-মে

গ. জুন-জুলাই ঘ. মার্চ-মে

৫৫. মেঘনা নদী কোথায় পদ্মার সঙ্গে মিলিত হয়েছে?

ক. খালিশপুর খ. দৌলতদিয়া

গ. গোয়ালন্দ ঘ. চাঁদপুর

৫৬. টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্যতম বৈশিষ্ট্য হলো—

i. আরাকান পাহাড়ের সমগোত্রীয়

ii. লুসাই পাহাড়ের সমগোত্রীয়

iii. লালমাই পাহাড়ের সমগোত্রীয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. ব্রহ্মপুত্র নদ কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছে?

ক. কুড়িগ্রাম জেলা দিয়ে

খ. রাজশাহী জেলা দিয়ে

গ. পঞ্চগড় জেলা দিয়ে

ঘ. দিনাজপুর জেলা দিয়ে

৫৮. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

ক. দক্ষিণ-পূর্ব খ. দক্ষিণ-পশ্চিম

গ. উত্তর-পূর্ব ঘ. উত্তর-পশ্চিম

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৫৩. গ ৫৪. ক ৫৫. ঘ ৫৬. ক

৫৭. ক ৫৮. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা