এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস : ভূগোল ও পরিবেশের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
১৪. কোনটি ভূমিরূপবিদ্যার অন্তর্ভুক্ত?
ক. অশ্মমণ্ডলের উপরিভাগ
খ. নগ্নীভবন ও ক্ষয়ীভবনের ভূমিরূপ পরিবর্তন
গ. পৃথিবীর ভূপ্রকৃতি
ঘ. পৃথিবীর জলবায়ু
১৫. অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক. বায়ুমণ্ডল খ. বারিমণ্ডল
গ. জলবায়ু ঘ. পশুপালন
১৬. বর্তমানে ভূগোলের সঙ্গে কী সম্পৃক্ত করে পড়ানো হয়?
ক. ভূত্বক খ. পরিবেশ
গ. গুরুমণ্ডল ঘ. জলবায়ু
১৭. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব জানতে কোনটি প্রয়োজন?
ক. ভূগোল ও পরিবেশ পাঠ
খ. গণিত পাঠ
গ. কৃষিশিক্ষা পাঠ
ঘ. সামাজিক বিজ্ঞান পাঠ
১৮. পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।- উক্তিটি কার?
ক.অ্যাকারমেন
খ. ইমানুয়েল কান্ট
গ. রিচার্ড হার্টশোন
ঘ. আলেকজান্ডার হামবোল্ট
১৯. ‘পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়।’— উক্তিটি কার?
ক. হামবোল্ট খ. অ্যাকরম্যান
গ. পার্ক ঘ. ইরাটোসথেনিস
২০. প্রকৃতির সব দান মিলেমিশে কী তৈরি হয়?
ক. ভূগোল খ. পরিবেশ
গ. সমাজ ঘ. সংস্কৃতি
২১. পৃথিবীর গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?
ক. প্রাকৃতিক ভূগোল
খ. ভূমিরূপ বিদ্যা
গ. জলবায়ুবিদ্যা
ঘ. সমুদ্রবিদ্যা
২২. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের ওপর সংজ্ঞা প্রদান করেন?
ক. ১৮৬৫ খ. ১৮৯৫
গ. ১৯৫৫ ঘ. ১৯৬৫
২৩. অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, এর বণ্টন ও বিন্যাস আলোচনা করা হয় কোনটিতে?
ক. ভূমিরূপ বিদ্যায়
খ. মৃত্তিকা ভূগোলে
গ. নগর ভূগোল
ঘ. জলবায়ু বিদ্যা
২৪. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে কী বলে?
ক. ভৌত পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. সাংস্কৃতিক পরিবেশ
ঘ. রাজনৈতিক পরিবেশ
২৫. জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি, সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা করে—
ক. পরিসংখ্যান ভূগোল
খ. সামাজিক ভূগোল
গ. জনসংখ্যা ভূগোল
ঘ. অর্থনৈতিক ভূগোল
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল