এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস : ভূগোল ও পরিবেশের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
৩৮. বাংলাদেশের দারিদ্রে৵র কারণ চিহ্নিত করার জন্য একদল বিশেষজ্ঞ কাজ করছেন, যাঁদের প্রথম কাজ হলো প্রাকৃতিক পরিবেশ এ দেশের মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা। উক্ত বিশেষজ্ঞ দল যেটির প্রভাব বিশ্লেষণ করবে–
i. জলবায়ুর ii. ভূপ্রকৃতির iii. শিক্ষার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যৌক্তিক কারণ হলো—
i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
ii. নতুন নতুন আবিষ্কার
iii. চিন্তাধারার বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. মানুষ ও পরিবেশের মধ্যে িকসের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়?
ক. বহিঃক্রিয়ার মাধ্যমে
খ. মিথস্ক্রিয়ার মাধ্যমে
গ. অন্তঃক্রিয়ার মাধ্যমে
ঘ. দ্রুততার মাধ্যমে
৪১. যে বিষয়বস্তু ভূগোলে আলোচিত হয়—
i. পরিবেশে মানুষের কর্মকাণ্ড
ii. অর্থনৈতিক মন্দার কারণ
iii. পরিবেশে মানুষের জীবনধারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৮. ক ৩৯. ঘ ৪০. খ ৪১. খ