ভূগোল ও পরিবেশ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৬৬. পাললিক শিলা যে ধরনের প্রক্রিয়ায় গঠিত হতে পারে—

i. যৌগিক

ii. রাসায়নিক

iii. জৈবিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. ভূমিকম্প যে কারণে সংঘটিত হয়—

i. ভূগর্ভস্থ বাষ্প

ii. তাপ বিকিরণ

iii. শিলাচ্যুতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. যেটি খুব ধীরে ধীরে ভূত্বকের ক্ষয় সাধন করে—

i. সূর্যতাপ

ii. বায়ু

iii. আগ্নেয়গিরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯. ‘ভঙ্গিল’ শব্দটির উৎপত্তি যেভাবে—

i. ভঙ্গ থেকে

ii. ভাঁজ থেকে

iii. ফাটল থেকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. স্তূপ পর্বত হলো—

i. ব্ল্যাক ফরেস্ট ii. আল্পস

iii. সাতপুরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭১. পাললিক শিলায় যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়—

i. শিলা স্তরীভূত

ii. নরম

iii. হালকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. শিলা কীভাবে গঠিত হয়?

ক. খনিজের সংমিশ্রণে

খ. ধাতব পদার্থের সংমিশ্রণে

গ. বালির সংমিশ্রণে

ঘ. লোহার সংমিশ্রণে

৭৩. পিনাটুবো কী?

ক. হ্রদ খ. নদী

গ. শহর ঘ. আগ্নেয় পর্বত

৭৪. তাসিন মেক্সিকোর পেরিকোটিন আগ্নেয়গিরি দেখতে গেল। এটি কোন ধরনের আগ্নেয়গিরি?

ক. শিল্ড খ. সিন্ডারকোণ

গ. সুপ্ত ঘ. সক্রিয়

৭৫. কোনটি রূপান্তরিত শিলা?

ক. মার্বেল খ. কয়লা

গ. ব্যাসল্ট ঘ. চুনাপাথর

৭৬. ‘আল্পস’ পর্বত কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?

ক. লাভা জমাট বেধে

খ. নদী মোহনায় অবক্ষেপণের মাধ্যমে

গ. পাললিক শিলায় ভাঁজ পড়ে

ঘ. ভূত্বকের নিচে ম্যাগনা সঞ্চিত হয়ে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬৬. ঘ ৬৭. ঘ ৬৮. ক ৬৯. ক

৭০. খ ৭১. ঘ ৭২. ক ৭৩. ঘ ৭৪. খ ৭৫. ক ৭৬. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা