ভূগোল | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১. কোন গ্রহের ২৭টি উপগ্রহ আছে?

ক. মঙ্গল খ. বৃহস্পতি

গ. শনি ঘ. ইউরেনাস

২. আহ্নিক গতির ফলে—

i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়

ii. ঋতু পরিবর্তন হয়

iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের চিত্র দেখে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৩. ওপরের চিত্রে উল্লম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে ০ দ্বারা চিহ্নিত রেখা কোনটি?

ক. নিরক্ষরেখা খ. মেরুরেখা

গ. মূল মধ্যরেখা ঘ. কর্কটক্রান্তি রেখা

৪. উক্ত রেখাগুলো গুরুত্বপূর্ণ কারণ, এদের সাহায্যে—

i. স্থানের স্থানীয় সময় ও প্রমাণ সময় নির্ণয় করা যায়

ii. কোনো স্থানের সঠিক অবস্থান জানা যায়

iii. সমুদ্রগামী জাহাজের অবস্থান নির্ণয় করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ