এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: ভূগোল | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

১০৪. কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক. উল্কা খ. উপগ্রহ

গ. সৌরজগত ঘ. ধূমকেতু

১০৫. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

ক. মঙ্গল খ. বৃহস্পতি

গ. নেপচুন ঘ. ইউরেনাস

১০৬. কোন গ্রহের ৬৭টি উপগ্রহ আছে?

ক. মঙ্গল খ. বৃহস্পতি

গ. শনি ঘ. ইউরেনাস

১০৭. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাইর দূরত্ব কত?

ক. প্রায় ২.২ আলোকবর্ষ

খ. প্রায় ২.৪ আলোকবর্ষ

গ. প্রায় ৪.২ আলোকবর্ষ

ঘ. প্রায় ৪.৪ আলোকবর্ষ

১০৮. মহাবিষুব বলে কোন দিনটিকে?

ক. ২১ মার্চ

খ. ২২ ডিসেম্বর

গ. ২৩ সেপ্টেম্বর

ঘ. কোনোটিই নয়

১০৯. বেরিং প্রণালিতে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বেঁকে নেওয়া হয়েছে?

ক. ১২০ খ. ২১০

গ. ২৩০ ঘ. ২৭০

১১০. সৌরজগতে তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি?

ক. শনি খ. বৃহস্পতি

গ. পৃথিবী ঘ. ইউরেনাস

১১১. ১৮০০ দ্রাঘিমা হলো—

i. আন্তর্জাতিক তারিখ রেখা

ii. দ্রাঘিমারেখা

iii. মূল মধ্যরেখা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১২. পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?

ক. ৪৫০ খ. ৬০০

গ. ৯০০ ঘ. ৩৬০০

১১৩. পৃথিবীর গতি কত প্রকার?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

১১৪. কোন রেখা থেকে পূর্ব বা পশ্চিমের অবস্থান জানা যায়?

ক. দ্রাঘিমারেখা খ. মূল মধ্যরেখা

গ. সমাক্ষরেখা ঘ. অক্ষরেখা

১১৫. ধূমকেতুর লেজ কখন লম্বা হতে থাকে?

ক. সূর্যের চারদিকে পরিক্রমণের সময়

খ. সূর্য থেকে যত দূরে যায়

গ. পৃথিবীর কাছাকাছি পৌঁছালে

ঘ. সূর্যের কাছাকাছি আসতে থাকলে

১১৬. গ্রিনিচের দ্রাঘিমা কত?

ক. ০০ খ. ৯০০

গ. ১৮০০ ঘ. ৩৬০০

১১৭. কোন গ্রহে অ্যাসিডবৃষ্টি হয়?

ক. শুক্র খ. মঙ্গল

গ. বুধ ঘ. বৃহস্পতি

১১৮. ক্যাসিওপিয়া কী?

ক. একটি মেয়ের নাম

খ. একটি নদীর নাম

গ. একটি গ্রহের নাম

ঘ. একটি নক্ষত্রমণ্ডলীর নাম

সঠিক উত্তর

অধ্যায় ২: ১০৪. গ ১০৫. খ ১০৬. খ

১০৭. গ ১০৮. ক ১০৯. ক ১১০. ঘ ১১১. ক ১১২. ঘ ১১৩. খ ১১৪. খ ১১৫. ঘ ১১৬. ক ১১৭. ক ১১৮. ঘ