ভেনাস গ্রহে অবতরণকারী প্রথম মহাশূন্য যানের নাম ভেনেরা-৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-৪ ২১. ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে ওই বস্তুর ওজনের কী পরিবর্তন হবে?ক. বস্তুর ওজন সামান্য কমে যাবে খ. বস্তুর ওজন পরিবর্তিত থাকবে গ. বস্তুর ওজন শূন্য হবে ঘ. বস্তুর ওজন বৃদ্ধি পাবে২২. ওজনের মাত্রা সমীকরণ কত?ক. [MLT-1] খ. [ML-1T-2] গ. [MLT-2] ঘ. [M-1LT-2] ২৩. লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি নিজেকে ওজনহীন অনুভব করতে পারে?ক. লিফটটি যখন সমবেগে নিচে নামে খ. লিফটটি যখন সমবেগে ওপরের দিকে ওঠে গ. লিফটটি যখন ‘g’ ত্বরণে ওপরে ওঠেঘ. লিফটটি যখন ‘g’ ত্বরণে নিচে নামে২৪. পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর 6kg. চন্দ্রের কেন্দ্রে এর ভর কত হবে?ক. 1kg খ. 6gk গ. 0 ঘ. 6N২৫. কোনো ব্যক্তির ভর পৃথিবী পৃষ্ঠে 60kg হলে চন্দ্রপৃষ্ঠে তার ভর হবে—ক. 6kg খ. 60kg গ. 10kg ঘ. ভর শূন্য২৬. পৃথিবীতে একটি বস্তুর ভর 50kg. চন্দ্রে ভর কত হবে?ক. 0kg খ. 12.5kg গ. 5kg ঘ. 50kg২৭. পৃথিবীর কেন্দ্রে 10kg ভরের বস্তুর ওজন কত?ক. 98N খ. 9.8N গ. 10N ঘ. শূন্য২৮. 60kg ভরবিশিষ্ট ব্যক্তির ওজন চাঁদে কত হবে?ক. 98N খ. 60N গ. 980N ঘ. 600N২৯. কোনো বস্তুর ওজন 9.81N হলে তার ভর কত?ক. 9.80kg খ. 9.81kg গ. 981g ঘ. 1kg৩০. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? ক. 9.83ms-2 খ. 9.88ms-2 গ. 9.78ms-2 ঘ. শূন্য৩১. কোন অবস্থায় লিফটে দাঁড়ানো কোনো ব্যক্তির মাথা লিফটের ছাদে ঠেকে যাবে?ক. লিফটটি যখন ‘g’ এর চেয়ে বেশি ত্বরণে নিচে নামবে খ. লিফটটি যখন ‘g’ এর সমান ত্বরণে নিচে নামবেগ. লিফটটি যখন ‘g’ এর বেশি ত্বরণে ওপরে ওঠবে ঘ. লিফটটি যখন ‘g’ এর সমান ত্বরণে ওপরে ওঠবে৩২. কোনো বস্তুর ভরকেন্দ্র কয়টি?ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি৩৩. কোনো বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি?ক. ১টি খ. ২টি গ. অনেকগুলো ঘ. ৩টি৩৪. ‘লাইকা’ নামের কুকুরটি কোন উপগ্রহের যাত্রী ছিল? ক. স্পুটনিক-I খ. স্পুটনিক-II গ. স্কোর ঘ. লুনা-৩৩৫. ভেনাস গ্রহে অবতরণকারী প্রথম মহাশূন্য যানের নাম কী? ক. মারস-2 খ. ভেনেরা-3 গ. লুনা-9 ঘ. সয়োজ-4৩৬. প্রথম পরীক্ষামূলক স্পেস স্টেশন কোনটি?ক. সয়োজ-৩ খ. সয়োজ-৪ গ. সয়োজ-২ ঘ. সয়োজ-১ অধ্যায়-৫ ১. বস্তুর গতিশক্তি কোনটির ওপর নির্ভর করে?ক. ভর ও বেগের ওপর খ. বেগ ও বলের ওপর গ. ভর ও বলের ওপর ঘ. ভরবেগ ও বলের ওপর২. গতিশক্তি নয় গুণ হলে বস্তুর বেগ কত হবে?ক. ২ গুণ খ. ৩ গুণ গ. ৪ গুণ ঘ. ৫ গুণ৩. কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কয়গুণ হবে?ক. ৩ গুণ খ. ৬ গুণ গ. ৪ গুণ ঘ. ৮ গুণ৪. নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে গতিশক্তি বৃদ্ধি পাবে—ক. তিন গুণ খ. ছয় গুণ গ. চার গুণ ঘ. আট গুণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-৪: ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ ৩১. ক ৩২. ক ৩৩. ক ৩৪. খ ৩৫. খ ৩৬. খঅধ্যায়-৫: ১. ক ২. খ ৩. গ ৪. গ