ভেষজ উদ্ভিদের লতা-পাতা ছাল, কিংবা শেকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতি ও ছেদ চিহ্ন  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে যতি বা ছেদ বা বিরাম চিহ্নের প্রয়োগ আলোচনা করব।# নিচের প্রশ্নগুলোর অনুচ্ছেদসমূহে যথাস্থানে যতি, ছেদ বা বিরাম চিহ্ন বসাও।প্রশ্ন: দুনিয়া জুড়ে বিচিত্র প্রাণীর বাস এদের কেউ বাস করে পানিতে আবার কেউ ডাঙায় হাজার হাজার বছর ধরে মানুষ এদের দেখছে এদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে নিজের কাজে লাগিয়েছে কিন্তু তা হলেও এদের বেশির ভাগই থেকে গেছে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতেউত্তর: দুনিয়াজুড়ে বিচিত্র প্রাণীর বাস। এদের কেউ বাস করে পানিতে, আবার কেউ ডাঙায়। হাজার হাজার বছর ধরে মানুষ এদের দেখছে। এদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে, নিজের কাজে লাগিয়েছে। কিন্তু তা হলেও এদের বেশির ভাগই থেকে গেছে বনে-জঙ্গলে, পাহাড়ে-পর্বতে। প্রশ্ন: পাখি চায় ওড়ার আনন্দ তাকে যত যত্নেই রাখা হোক যতই পোষ মানানো হোক এতে তার মন পাওয়া যায় না খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে যত্ন করে লালনও করেছিল কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল পাখিটি চলে গেল কারণ সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদউত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। কারণ, সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ।প্রশ্ন: সত্য কখনো চাপা থাকে না সত্যকে হাজার চেষ্টায়ও ঢেকে রাখা যায় না সত্য নিজগুণেই প্রকাশিত হয়ে পড়ে সে জন্য যে ব্যক্তি সত্যনিষ্ঠ তিনি কাউকে ভয় পান না এ জন্যই বলা হয় সত্যের শির সব সময় উন্নত সত্য কারও কাছে মাথা নত করে না।উত্তর: সত্য কখনো চাপা থাকে না, সত্যকে হাজার চেষ্টায়ও ঢেকে রাখা যায় না। সত্য নিজগুণেই প্রকাশিত হয়ে পড়ে। সে জন্য, যে ব্যক্তি সত্যনিষ্ঠ, তিনি কাউকে ভয় পান না। এ জন্যই বলা হয়, সত্যের শির সব সময় উন্নত, সত্য কারও কাছে মাথা নত করে না।প্রশ্ন: কিছু গাছপালা আছে সেগুলোকে আমরা বলি ভেষজ উদ্ভিদ সেগুলোর লতা পাতা ছাল কিংবা শেকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয় যেমন সিঙ্কোনা গাছ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরিতে কাজে লাগে কালমেঘ নয়নতারা আসামলতা শ্বেতচন্দন ইত্যাদি উদ্ভিদ ভেষজ গুণসম্পন্ন কোনো কোনো গাছ আবার অঙ্গ সৌন্দর্য ও সৌরভের জন্য বিখ্যাত যেমন চন্দনউত্তর: কিছু গাছপালা আছে সেগুলোকে আমরা বলি ভেষজ উদ্ভিদ। সেগুলোর লতা-পাতা ছাল, কিংবা শেকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয়। যেমন সিঙ্কোনা গাছ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরিতে কাজে লাগে। কালমেঘ, নয়নতারা, আসামলতা, শ্বেতচন্দন ইত্যাদি উদ্ভিদ ভেষজ গুণসম্পন্ন। কোনো কোনো গাছ আবার অঙ্গ সৌন্দর্য ও সৌরভের জন্য বিখ্যাত। যেমন—চন্দন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল