সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অংশ-১০প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০।অধ্যায়-৭১. যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকে এবং রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুবিধা ভোগ করে, তাদের বলা হয়—(ক) বিদেশি (খ) নাগরিক (গ) জনগণ (ঘ) সামাজিক জীবউত্তর: (খ) নাগরিক২. ‘সংবাদপত্রের স্বাধীনতার অধিকার’ কোন ধরনের অধিকার?(ক) মৌলিক অধিকার (খ) রাজনৈতিক অধিকার (গ) অর্থনৈতিক অধিকার (ঘ) সামাজিক অধিকারউত্তর: (ঘ) সামাজিক অধিকার৩. কোন শাসনব্যবস্থায় প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার আছে?(ক) গণতান্ত্রিক শাসনব্যবস্থায় (খ) অগণতান্ত্রিক শাসনব্যবস্থায় (গ) একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় (ঘ) স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থায়উত্তর: (ক) গণতান্ত্রিক শাসনব্যবস্থায়৪. ‘ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার’ কোন ধরনের অধিকার?(ক) রাজনৈতিক অধিকার (খ) অর্থনৈতিক অধিকার (গ) সামাজিক অধিকার (ঘ) কোনোটিই নয়উত্তর: (ক) রাজনৈতিক অধিকার৫. তামিম জীবনধারণের জন্য আয়-রোজগারের উদ্দেশ্যে একটি মাছের খামার করে এবং এতে তার পরিবারের সচ্ছলতা আসে। এটি তামিমের কোন ধরনের অধিকার?(ক) মৌলিক অধিকার (খ) রাজনৈতিক অধিকার (গ) অর্থনৈতিক অধিকার (ঘ) সামাজিক অধিকারউত্তর: (গ) অর্থনৈতিক অধিকার৬. রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য যদি যথাযথভাবে পালন না করি, তবে কোনটি ঘটবে?(ক) রাষ্ট্রের উন্নতি হবে (খ) রাষ্ট্রে বিশৃঙ্খলা হবে (গ) রাষ্ট্রের নাগরিকেরা তাদের কর্তব্য পালন করবে (ঘ) রাষ্ট্রে মানবসম্পদ তৈরি হবেউত্তর: (খ) রাষ্ট্রে বিশৃঙ্খলা হবে৭. ভোটাধিকার নাগরিকের কী ধরনের অধিকার?(ক) সামাজিক অধিকার (খ) মানবিক অধিকার (গ) ধর্মীয় অধিকার (ঘ) নাগরিক অধিকারউত্তর: (ঘ) নাগরিক অধিকার৮. ভোটের মাধ্যমে একজন নাগরিক রাষ্ট্রের কোন কাজে অংশগ্রহণ করে?(ক) শাসনকাজে (খ) বিচারকাজে (গ) ব্যবসার কাজে (ঘ) উন্নয়নমূলক কাজেউত্তর: (ক) শাসনকাজে৯. রাষ্ট্রের শাসনকাজ পরিচালনা ও উন্নয়নমূলক কাজের জন্য যে অর্থের প্রয়োজন, তা কীভাবে সংগ্রহ করা হয়?(ক) বিদেশ থেকে এনে (খ) খনিজ সম্পদ বিক্রি করে (গ) নাগরিকের ওপর কর আরোপ করে (ঘ) ব্যাংক থেকে ধার নিয়ে উত্তর: (গ) নাগরিকের ওপর কর আরোপ করে।১০. আমাদের দেশে কত বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়?(ক) সাত বছর (খ) তিন বছর (গ) পাঁচ বছর (ঘ) নয় বছরউত্তর: (গ) পাঁচ বছর।১১. সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য সচেতনভাবে কোনো প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়াকে কী বলে?(ক) নাগরিকত্ব (খ) ভোটাধিকার (গ) নির্বাচন (ঘ) প্রতিনিধিউত্তর: (গ) নির্বাচন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল