বাক্য রচনা অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে বাক্য রচনা আলোচনা করব। শব্দ বাক্য রচনা কলকাকলি ভোরবেলা পাখির কলকাকলি শুনতে ভালো লাগে।জাদুঘর সেদিন জাদুঘরে গিয়ে নানা জিনিস দেখে আনন্দ পেয়েছি।জনপদ এই নদীতীরে এককালে সমৃদ্ধ জনপদ ছিল।দিগন্ত পূর্ব দিগন্তে এমন মেঘ জমেছে।জাগ পাট কাটা হয়ে গেছে, এখন জাগ দেওয়ার পালা।শৌখিন করিম চাচা খুব শৌখিন মানুষ।শ্যামলিয়া শ্যামলিয়ায় ঘেরা আমাদের গ্রাম।ঘরামি আমাদের গ্রামে বেশির ভাগ বাড়ি ঘরামি দ্বারা তৈরি।জাতিসত্তা পাহাড়ি এলাকায় অনেক ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে।সংস্কৃতি জাতির পরিচয় হয় তার সংস্কৃতিতে। শব্দ বাক্য রচনা তৈজসপত্র বাবা ঘরের জন্য কিছু তৈজসপত্র কিনেছেন।কুলঙ্গি কুলঙ্গিতে আয়না-চিরুনি রয়েছে।উপচার উপহারের ডালাটি নানা উপচারে সাজানো।নবঘনে আষাঢ়ের নবঘনে আকাশ ছেয়ে আছে।গগনে পূর্ব গগনে সূর্য উঠেছে।তিল ঠাঁই জনসভায় এত লোক হয়েছে যেন তিল ধারণের ঠাঁই নেই।বাদলের ধারা সকাল থেকে বাদলের ধারা ঝরছে।ধেনু সন্ধ্যা হলো, এখনো গোহালে ধেনু ফেরেনি। শব্দ বাক্য রচনা ধবলী আমাদের পোষা গাভিটির নাম ধবলী।গোহালে গোহালে গরু আছে।পোহালে রাত পোহালে পাখি ডাকে।খোয়ালে অবহেলা করেই সময়টা খোয়ালে।খেয়া প্রবল বৃষ্টিতে খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে।বেগে গতিতে, ধারায়।প্রবল বেগে ঝড় শুরু হলো।ঝরঝর আষাঢ়ের বৃষ্টি ঝরঝর ঝরছে।ভরভর নদীনালা পানিতে ভরভর হয়ে আছে।দরদর প্রচণ্ড গরমে শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে।ছলছল শিশুটি ছলচল চোখে তাকিয়ে আছে।বদমেজাজি ওর বড় চাচা বড্ড বদমেজাজি লোক।চরকা আমার দাদি চরকায় সুতো কাটতে পারেন।সাফ লোকটা সকাল থেকে স্কুল ঘর সাফ করছে।লাগাম ঘোড়সওয়ার লাগাম ছেড়ে দিতেই ঘোড়া ছুটে চলল।জিনপোশ ঘোড়ার পিঠে জিনপোশটা শক্ত করে বাঁধা হলো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল